সোহেল রানা,সিংগাইর প্রতিনিধি
বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিংগাইর জোনাল অফিস কমিটির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় সিংগাইর জোনাল অফিসের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের আয়োজনে ফিল হ্যাংরি পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিংগাইর জোনাল অফিস কমিটির সভাপতি দেওয়ান সোহেল রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ সাকিব।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সদস্য সচিব এ. কে. এম. সাইফুর রহমান শহীদ।
এছাড়াও বক্তব্য দেন—
মোঃ সফিউদ্দিন, প্রস্তাবিত সভাপতি, মানিকগঞ্জ জেলা শাখা,মোঃ আসিফ ইকবাল বিদ্যুৎ, সহ সভাপতি, মানিকগঞ্জ জেলা শাখা,মোঃ হেদায়েত হোসেন, সাধারণ সম্পাদক,
মানিকগঞ্জ জেলা শাখা,নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক, সিংগাইর শাখা,মোঃ সাইদুর রহমান, অর্থ সম্পাদক, সিংগাইর শাখা,আব্দুস সালাম, সভাপতি, সাটুরিয়া শাখা,আলী হোসেন, সাধারণ সম্পাদক, দৌলতপুর শাখা
বক্তারা বিদ্যুৎ অফিসে দালালের দৌরাত্ম্য, ইলেকট্রিশিয়ানদের পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি–সাধারণ সম্পাদকসহ সিংগাইর জোনাল অফিসে কর্মরত ইলেকট্রিশিয়ানরা উপস্থিত ছিলেন।