কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মহিপুর থানাধীন মহিপুর সদর ইউনিয়নে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে মোঃ খোকন মুসল্লীকে আহ্বায়ক, সোরপ হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ শাহ আলম খানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা জিয়া সৈনিক দলের সভাপতি ফজলু মোল্লা, সাধারণ সম্পাদক মুন্সী ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস শিকদারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে মহিপুর সদর ইউনিয়নে সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল ও তৃণমূলভিত্তিক কার্যক্রমে শক্তিশালী হবে।
তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং কলাপাড়া–রাঙ্গাবালীর জননন্দিত নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের নেতৃত্বকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কমিটি ঘোষণার কার্যক্রম শেষ হয়।