রবিবার, ০৯ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

প্রার্থিতা নিয়ে দ্বিধায় বিএনপি, সংগঠিত প্রচারণায় শক্ত অবস্থানে জামায়াত

মোহাম্মদ তারেক,রামগঞ্জ প্রতিনিধি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। তার ওপর সমমনা দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ( এলডিপির) চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সেলিম বিএনপি জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পাবেন এমন ঘোষণায় কে হচ্ছেন ধানের […]

প্রার্থিতা নিয়ে দ্বিধায় বিএনপি, সংগঠিত প্রচারণায় শক্ত অবস্থানে জামায়াত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০১ অক্টোবর ২০২৫, ১৯:১৯

মোহাম্মদ তারেক,রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। তার ওপর সমমনা দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ( এলডিপির) চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সেলিম বিএনপি জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পাবেন এমন ঘোষণায় কে হচ্ছেন ধানের শীষের কান্ডারি তা নিয়ে আসনটিতে জল্পনা-কল্পনার শেষ নেই।

এ আসনটি বরাবরই বিএনপির দখলে ছিল। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে এই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়। এখানে বিএনপি হতে সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত জিয়াউল হক জিয়া তিনবার এবং প্রয়াত নাজিম উদ্দিন আহমেদ দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে ১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল সংসদ সদস্য হন । এছাড়াও ২০১৮ ও ২০২৪ নির্বাচনে আ.লীগের আনোয়ার হোসেন খান আসনটি দখলে নেয়। শেখ হাসিনার পতনের পর এখানকার আ.লীগ নেতাকর্মীরা আত্মগোপনে কিংবা দেশ ছেড়ে পালিয়েছে । রাজনীতির মাঠ এখন বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর পদচারণায় মুখরিত।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. ইয়াসিন আলী, ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন,

রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার পুত্র মাসফিকুল হক জয়, অন্যান্য দলের একক প্রার্থীরা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম।

তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের সমর্থকরা মনে করেন, আগামী নির্বাচনে তিনি এ আসনে নিজে প্রার্থী হতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সহসভাপতি মো. জাকির হোসেন পাটোয়ারী । এছাড়া এবি পার্টি হতে কেন্দ্রীয় শিল্প বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোঃজহিরুল ইসলাম এ আসনের প্রার্থী হতে পারেন। আগামী নির্বাচনে প্রার্থী হতে তিনি এলাকায় নানা ভাবে গণসংযোগ করছেন।

বিএনপির একাধিক প্রার্থী গণসংযোগে থাকায় সুযোগটি কাজে লাগাতে চায় এলডিপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী। এ আসনে জোটের শরীক এলডিপির সঙ্গে বিএনপি সমঝোতা হলে এলডিপির চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী। বিএনপির একাধিক প্রার্থীর কোন্দলের সুযোগে তিনি দিনরাত উপজেলার একপ্রান্ত হতে অপরপ্রান্ত চষে বেড়াচ্ছেন।

বিএনপির প্রার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মাঠে যদিও বিএনপির একাধিক প্রার্থী গণসংযোগ করছেন। তবে নির্বাচনে যিনিই ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামবেন সবাই তার পক্ষে কাজ করবেন। এখনকার বিএনপি নেতাকর্মীদের বিশ্বাস, যদি এর ব্যতিক্রম হয় তাহলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যেতে পারে ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ইতোমধ্যে রামগঞ্জ উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মীর আস্থাভাজন হয়ে উঠেছেন। শাহাদাত হোসেন সেলিম বলেন, আমি ২০১৮ সালে বিএনপি জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকের মনোনয়ন নিয়ে নির্বাচন করেছি।

অন্যদিকে ঢাকা দক্ষিণের বিএনপির যুগ্ম আহ্বায়ক ধানের শীষ প্রতীকের আরেক প্রার্থী হারুনুর রশিদ জানান, ২০১৮ সালে বিএনপি থেকে আমিই নমিনেশন পেয়েছিলাম। কিন্তু তখন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের অনুরোধে বিএনপির নীতি নির্ধারকরা তখন এ আসনটি এলডিপির তৎকালীন মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে ছেড়ে দেন। আশা করি বিএনপি এবার আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিবে।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নাজমুল হাসান বলেন, দেশবাসী পরিবর্তন চায়। গত এক বছর ধরে দেশবাসী সব দলের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে, সবাই চায় নতুনত্ব । আশা করি এবার ভোটারা এ আসনটির জামায়াতে ইসলামীকে উপহার দিতে পারব।

এছাড়া অন্যান্য দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টিসহ সব দলের প্রার্থীরাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রত্যেকে প্রত্যেকের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার আগে যা সেবন করেন ঘাতক সোহেল, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। একইসঙ্গে রামিসাকে ধর্ষণ-হত্যার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন আসামি। রোববার (২৪ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান এ তথ্য নিছিত করেন। তিনি বলেন, […]

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার আগে যা সেবন করেন ঘাতক সোহেল, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার আগে যা সেবন করেন ঘাতক সোহেল, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

নিউজ ডেস্ক

২৪ মে ২০২৬, ১১:২১

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। একইসঙ্গে রামিসাকে ধর্ষণ-হত্যার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন আসামি।

রোববার (২৪ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান এ তথ্য নিছিত করেন। তিনি বলেন, শনিবার ডিএনএ টেস্ট রিপোর্ট পেয়েছি। কিছু কাজ বাকি আছে, কাজ চলছে। আজই আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেব।

পুলিশ জানায়, অভিযুক্তকে ২০ মে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ জবানবন্দি রেকর্ড করেন এবং পরে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি শিশু রামিসাকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং পরে পালিয়ে যান।

মামলার এজাহারে বলা হয়, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ঘরে নিয়ে ধর্ষণ করে সোহেল। পরে তিনি শিশুটির গলা কেটে মরদেহ কয়েক টুকরো করেন। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা যখন দ্রুত সেখানে যায়।

কিন্তু এর আগেই, সোহেল রামিসার মরদেহ বিছানার নিচে লুকিয়ে রাখে। পরে টয়লেটের ভেতরে একটি বালতি থেকে মাথা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুধবার ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

পরে এ মামলায় গত বুধবার ২০ মে গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন এই ঘাতক।

জবানবন্দিতে সোহেল জানায়, ১৯ মে সকাল সাড়ে ৯ টার দিকে রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যায়। এরপর বাথরুমে নিয়ে ছোট্ট রামিসাকে ধর্ষণ করে সোহেল। এতে জ্ঞান হারায় শিশুটি। এর মধ্যে তার মা দরজায় কড়া নাড়তে থাকেন। এসময় সোহেল তাকে গলা কেটে হত্যা করে। মরদেহ গুম করার জন্য তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখে। এছাড়া ছুরি দিয়ে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে। ঘটনার সময় তার স্ত্রী একই রুমে ছিলেন। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। মাদক সেবন করে বিকৃত যৌনকর্মে লিপ্ত হওয়া এই আসামি আদালতকে জানান, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পূর্ব কোন শত্রুতা ছিল না।

সারাদেশ

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ গুম করতে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় এবং শরীরের অন্য অংশও টুকরো করার চেষ্টা চালানো হয় এই নৃশংস হত্যাকাণ্ডে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) মাত্র ৭ ঘণ্টার […]

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক

২০ মে ২০২৬, ১০:১০

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ গুম করতে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় এবং শরীরের অন্য অংশও টুকরো করার চেষ্টা চালানো হয়

এই নৃশংস হত্যাকাণ্ডে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) মাত্র ৭ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য লামিসাকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে বাসার দরজার সামনে শিশুটির একটি জুতা পড়ে থাকতে দেখেন তিনি। সন্দেহ থেকে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে থাকেন, কিন্তু দরজা ভেতর থেকে আটকানো ছিল। মায়ের চিৎকারে এলাকাবাসী এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু লামিসার মরদেহ দেখতে পায়। এ সময় মূল আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থলে পাওয়া যায়।

এস এন নজরুল ইসলাম বলেন, ‘সম্ভবত বাথরুমে শিশুটির সঙ্গে মূল আসামির অবৈধ ঘটনা ঘটে থাকতে পারে। আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। শিশুটির সঙ্গে আসামির কোনো যৌন ক্রিয়া হয়েছে কি না তা পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।’

মরদেহ টুকরো করার পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, ‘পরবর্তীতে মরদেহ লুকানোর জন্যই সম্ভবত মাথা বিচ্ছিন্ন করা হয়। হাত কেটে টুকরো করার চেষ্টাও করা হয়। কিন্তু শিশুটির মা দরজায় ধাক্কাধাক্কি শুরু করলে মূল আসামি জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি তিনি।’

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এস এন নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, ধর্ষণের কারণে শিশুটির রক্তপাত শুরু হলে তাকে হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা করেন অভিযুক্ত ব্যক্তি।’

গ্রেপ্তার সোহেল রানার চরিত্র সম্পর্কে পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার স্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘তিনি সম্ভবত বিকৃত যৌনরুচিসম্পন্ন একটা লোক। তিনি তার স্ত্রীকেও বিভিন্নভাবে টর্চার করেছেন।’

ঘটনার পর প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের প্তুল্লা থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প সংলগ্ন বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।