তারাকান্দা(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতাঃ
তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ মতিউর রহমান।
নিজেকে ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনের সম্ভাব্য প্রার্থী দাবী করে তারাকান্দায় স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন তিনি।
২৪ সেপ্টেম্বর(বুধবার) বেলা ২ টায় স্থানীয় সিক্স-সিজন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তারাকান্দা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাও. সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাও. মশিউর রহমান,তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সমাও.আ রব্বানী,ইসলামী যুব মজলিসের বায়তুল মাল সম্পাদকমাও.নাজমুল হুদা এবং সদস্য মাও. জিয়াউর রহমান প্রমুখ।
বাংলাদেশ তরীকত ফেডারেশন , ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন, ইসলামিক ফ্রন্ট, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি, জামায়াতে ইসলামীর মত দল গুলির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ
একি পদে হাটছেন এমন ইঙ্গিতের আবাস দেন তিনি।
তবে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধনাত্মক ইঙ্গিত প্রদান করেন।