সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ড থেকে পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশি দুই টাকার নতুন নোটে এক লাখ টাকা জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের নিরাপত্তা প্রহরী খোলা ইয়ার্ডে নতুন টাকার নোট দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বন্দর কর্তৃপক্ষকে অবগত করেন। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ বুড়িমারী চেকপোস্ট বিজিবি সদস্যদের সাথে নিয়ে নোটগুলো জব্দ করে।
বন্দর সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো একটি চক্র মাদক কেনাবেচা বা চোরাচালানের উদ্দেশ্যে ব্যাংকের নতুন নোট বন্দর এলাকায় নিয়ে আসে। তবে চেকপোস্টে তল্লাশির খবর পেয়ে তড়িঘড়ি করে নোটগুলো ফেলে রেখে যায় তারা।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্“নিরাপত্তা প্রহরী নোটগুলো দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। পরে বিজিবি, কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে মোট এক লাখ টাকা মূল্যের দুই টাকার নতুন নোট জব্দ করা হয়।
এ বিষয়ে বুড়িমারী চেকপোস্ট বিজিবি কমান্ডার আনজারুল ইসলাম জা“চোরাচালানের আশঙ্কায় পণ্যবাহী ট্রাকে তল্লাশি চলছিল। এ সময় খবর আসে ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় নোট পাওয়া গেছে। পরে বিজিবি ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে নোটগুলো জব্দ করে।”
বর্তমানে জব্দকৃত ৬১-বিজিবির হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয আছে বলে জানা গেছে।