পটুয়াখালী সদর উপজেলা লোহালিয়া নদী থেকে ভাসমান দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিন হাওলাদারের (২৫) এবং বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউল (২৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত তুহিন পটুয়াখালী শহরের ১নং ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে। গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছেন তার পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে।
অন্যদিকে রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।
সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে জানতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি।