আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ
নোয়াখালীর সেনবাগ উপজেলার আজিজপুর সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় আজিজপুরে
ইঞ্জিনিয়ার জুলফিকার হায়দার জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন বাবুল। প্রধান বক্তা ছিলেন রাজস্ব কর্মকর্তা ও গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব রবিউল হোসেন (সুজন)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সমাজকল্যাণ সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাবেক মেম্বার ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী একরাম উল্লাহ, (পোস্ট মাস্টার) মো: আলমগীর,বাংলাদেশ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ছালেহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে। পরে
উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রসঙ্গত ১৫০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহন করে। তাদের মধ্যে সেরা ২০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক সনদপত্র এবং নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। এছাড়া স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালী সেনবাগে মানবিক কাজে অবদান রাখার কারনে ৮জন স্বেচ্ছাসেবীকে পুরস্কৃত করা হয়।