শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সমাজসেবার আড়ালে ভয়ংকর চাঁদাবাজির অভিযোগ জেলা বিএনপি নেতার বিরুদ্ধে

শেখ সবুজ আহমেদ,কুষ্টিয়া : বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া। এই কুষ্টিয়া এখন অশান্ত জনপদ হিসেবে দেশবাসীর কাছে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জাতীয় গণমাধ্যমগুলোতেও উঠে আসছে চাঁদাবাজি,সন্ত্রাসীসহ একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য। আর এর নেপথ্যের নায়ক হিসাবে অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের দিকে।  একসময়ের ছাত্র-শিবিরের রাজনীতি থেকে উঠে আসা […]

প্রতিনিধি ডেস্ক

২৩ আগস্ট ২০২৫, ০৩:৪৭

শেখ সবুজ আহমেদ,কুষ্টিয়া :

বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া। এই কুষ্টিয়া এখন অশান্ত জনপদ হিসেবে দেশবাসীর কাছে পরিচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জাতীয় গণমাধ্যমগুলোতেও উঠে আসছে চাঁদাবাজি,সন্ত্রাসীসহ একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য। আর এর নেপথ্যের নায়ক হিসাবে অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের দিকে। 

একসময়ের ছাত্র-শিবিরের রাজনীতি থেকে উঠে আসা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিএনপি’র রাজনীতিতে তার উত্থান কেন্দ্রীয় এক নেতার হাত ধরে।

এবং গত বছরে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব পদের দায়িত্ব পাওয়ার পর থেকে তার বেপরোয়া চলাচল শুরু হয়।

জেলার সমস্ত বালু মহল থেকে নিয়মিত চাঁদা উত্তোলন, সরকারি ঠিকাদারি কাজে টেন্ডার বাণিজ্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাণিজ্য ও নিয়োগ-বাণিজ্য সহ কুষ্টিয়া জেলা বিএনপি’র অন্তর্গত বিভিন্ন কমিটি বাণিজ্য একাধিক অভিযোগে অভিযুক্ত ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বিরুদ্ধে অভিযোগে জানা যায়, “কুষ্টিয়া গ্রিন সিটি” সামাজিক কর্মকাণ্ডের নামে শহরের ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে ডনেট এর নামে মোটা অংকের অর্থ নেওয়া হয় এবং কেউ দিতে অস্বীকার হলে তার ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ ও সামাজিকভাবে তাকে হেনস্তা করা হয়।

এ বিষয়ে কেউ মুখ না খুললেও নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টস ব্যবসায়িক জানান,ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ২৫ লক্ষ টাকা দিয়েছে তিনি।

এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বিআরবি গ্রুপের কাছ থেকে এককালীন মোটা অংকের টাকা নিলেও প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে নির্দিষ্ট পরিমাণের একটি অর্থ মাসোহারা নিয়ে থাকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। 

অনুসন্ধানে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এর বিরুদ্ধে আরো ভয়াবহ তথ্য পাওয়া যায়, জেলার বিভিন্ন চরমপন্থী সংগঠনকে নিয়ন্ত্রণ করে তিনি এবং এদেরকে দিয়ে জেলার বিভিন্ন বালু মহলে সশস্ত্র অবস্থায় হামলা চালানো হয় আধিপত্য ও ক্ষমতা প্রদর্শনের জন্য। যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে উঠে এসেছে। 

স্থানীয় বিএনপি’র নেতা কর্মীরা বলে, কুষ্টিয়া জেলা বিএনপিকে কলঙ্কিত করার মিশনে নেমেছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

কারণ আমরা অতীতে দেখেছি ছাত্রলীগের এক সভাপতির বেপরোয়া কর্মকাণ্ডে সংগঠনটি বিতর্কিত হয় এবং পরবর্তীতে জানা যায় ছাত্রলীগের সভাপতি আসলে সেই ছেলেটি ছাত্র শিবির কর্মী আর এটিই ছিল তার মিশন ছাত্রলীগ’কে কলঙ্কিত করার।

অতএব আমরা ভাবতে পারি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার একসময় ছাত্রশিবির কর্মী ছিল এবং তার পরিবার জামাত ঘরোনা রাজনীতিতে বিশ্বাসী, তাহলে কি বিএনপি কলঙ্কিত করার মিশনে নেমেছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সেই ছাত্রলীগের সভাপতি শিবির কর্মীর মত।

তিনি কুষ্টিয়া জেলা বিএনপি’র অন্তর্গত সকল কমিটি তে বাণিজ্য করছে এবং আওয়ামী লীগের পদ ধারী নেতাকর্মীদেরকে টাকার বিনিময়ে বিএনপিতে দায়িত্বশীল পদে বসাচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের এক নিকটবর্তী আত্মীয় বলেন, গত বছরের ৫-ই আগস্ট এর পর থেকে তার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়দের ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেনদেন লক্ষ করা যাচ্ছে।

এবং তার বিভিন্ন আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা জামাত ও আওয়ামী লীগ ঘরোনার হলেও তাদেরকে বিএনপিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে। 

অনুসন্ধানের স্বার্থে কুষ্টিয়া শহরের বিভিন্ন ব্যাংকে যোগাযোগ করলে জানা যায়, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নিজের একাউন্টে তেমন একটা লেনদেন না করলেও তার বিভিন্ন আত্মীয়-স্বজনদের একাউন্টে লেনদেনের সময় তাকে উপস্থিত থাকতে দেখা যায় এবং সে সমস্ত ব্যাংক একাউন্টে ৮ মাস যাবত অস্বাভাবিকভাবে লেনদেন শুরু হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। 

ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এর বিষয়ে কুষ্টিয়ার এক প্রবীন রাজনৈতিক নেতা আলহাজ্ব নূরুল ইসলাম আনসার প্রামানিক বলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার টাকার বিনিময়ে আওয়ামী লীগের পদ ধারী নেতাকর্মীদেরকে বিএনপিতে বিভিন্ন পদে বসাচ্ছে। যা রাজনীতিতে এক সময় অনেক বড় বিপদ ডেকে আনবে।

এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও সরকারি বিভিন্ন বরাদ্দের নামে রাজনৈতিক নেতা ও বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করছেন নিয়মিত। আর এতে প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের সময়ের স্বৈরাচার ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এর উপর ভর করেছে। 

এ সমস্ত অভিযোগের বিষয়ে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঙ্গে যোগাযোগে এ ব্যর্থ হলে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবুদ্দিন আহমেদ বলেন, তার এমন কর্মকাণ্ডে লজ্জিত আমরা এবং এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলমান এবং পরবর্তীতে আপনাদেরকে সকল তথ্য জানানো হবে।  

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।