নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
একদিকে বইছে প্রচন্ড প্রচন্ড তাপ প্রবাহ এদিকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। তাপদাহে নরসিংদীর পলাশে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাদ ছাত্রদলের পলাশ উপজেলার বিভিন্ন ইউনিট ।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা ও পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
এ সময় পলাশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজিব বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশের মাটি ও মানুষের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য
ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান স্যারের নির্দেশে উপজেলার পরীক্ষা কেন্দ্রের সামনে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
ছাত্রদলের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানালেন কলেজের শিক্ষক-পরীক্ষার্থী ও অভিভাবকগণ। সব পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাপপ্রবাহ চলতে থাকলে ছাত্রদলের এ উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানালেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাদ হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশফাক হোসেন নীরব, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, ছাত্রদল নেতা মো. রিয়াদ হোসেন, ইমরান হোসেন প্রমুখ।