সোমবার, ১৫ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতিতে গলাচিপার রাজনীতি, ১৪৪ ধারা জারি

হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালী- ৩ ( গলাচিপা-দশমিনা ) আসনের রাজনীতি। ইদুল আযহা’র পরবর্তী সময়ে বিভিন্ন ইউনিয়নে সভা সমাবেশ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠেছে বিএনপি ও গণ অধিকার পরিষদের রাজনীতি। গতকাল সকালে গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্যকালে ভিপি […]

প্রতিনিধি ডেস্ক

১৩ জুন ২০২৫, ২২:৪৯

হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালী- ৩ ( গলাচিপা-দশমিনা ) আসনের রাজনীতি।

ইদুল আযহা’র পরবর্তী সময়ে বিভিন্ন ইউনিয়নে সভা সমাবেশ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল।

তবে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠেছে বিএনপি ও গণ অধিকার পরিষদের রাজনীতি।

গতকাল সকালে গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্যকালে ভিপি নুর দাবি করেন, ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হতো না।

এ ছাড়া তিনি স্থানীয় গলাচিপা-বন্যাতলী সড়ক উন্নয়ন প্রকল্প নিয়ে বিএনপির এক ঠিকাদারকে উদ্দেশ করে বলেন, ঠিকমতো কাজ না করায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। 

তার এসব বক্তব্যের জের ধরেই রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে।

চরবিশ্বাস ইউনিয়ন গণ অধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর।

অপরদিকে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করায় গলাচিপা নিজ এলাকায় ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। 

বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভাপতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মঞ্চে এসে মিছিলটি শেষ হয়। 

গতকাল সভা শেষে গলাচিপা থেকে চরবিশ্বাস যাওয়ার সময়ে পথিমধ্যে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীর উপর স্হানীয় বিএনপি নেতা-কর্মী কর্তৃক হামলা এবং বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ।

তাছাড়া গতকাল সন্ধ্যায় চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি’ র অফিস ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জন্য বিএনপি নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দায়ী করেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।

নুরুল হক নুর অভিযোগ করেন, গতরাতে বকুলবাড়ীয়া ইউনিয়ন গণ অধিকার পরিষদের এক নেতার স্মরণসভা থেকে ফেরার পথে তাঁকে অবরুদ্ধ করেন স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা। রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত তিনটার পরে যৌথবাহিনী ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে গলাচিপা নিয়ে আসা হয়।

তাৎক্ষণিকভাবে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্থানীয় নেতা-কর্মীদের গণ অধিকার সভাপতিকে উদ্ধার করার জন্য প্রশাসনকে সহায়তা করার নির্দেশনা দেয়।

নুরুল হক নুর বলেন, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি,রড, রামদা নিয়ে আমাদের পথরোধ করেছে। তারা স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটরসাইকেলও ভাংচুর করেছে।

এ ঘটনাগুলোর পরিপ্রক্ষিতে গলাচিপা উপজেলায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে ১৫ জুন সকাল আটটা পর্যন্ত গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, একই সময়ে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছির তা এই মুহূর্তে গলাচিপা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। ১৪৪ জারি করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। আমরা প্রত্যশা করবো সবাই যেন আইনের প্রতি সহনশীল থাকে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।