শুক্রবার, ১৫ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

টানা বর্ষণে গলাচিপার নিম্নাঞ্চল প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গত বুধবার রাত থেকে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে অনেক নিন্ম অঞ্চল প্লাবিত হয়েছে। দমকা হাওয়া ও জোঁয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধির কারণে উপজেলার বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ভেঙে গিয়ে জোঁয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। জানা গেছে, গলাচিপা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫ […]

প্রতিনিধি ডেস্ক

৩১ মে ২০২৫, ০২:১১

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গত বুধবার রাত থেকে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে অনেক নিন্ম অঞ্চল প্লাবিত হয়েছে।

দমকা হাওয়া ও জোঁয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধির কারণে উপজেলার বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ভেঙে গিয়ে জোঁয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ।

জানা গেছে, গলাচিপা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাইরের এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় তিন থেকে চার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অনেকের বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নার জন্য চুলা পর্যন্ত জ্বলছে না।

পৌরশহরের আড়ৎপট্টি ও কুট্রিয়াল পাড়া, খেয়াঘাট, সিদ্দিক প্যাদা রোড, পেয়ারা বাগান এলাকার ব্যবসায়ীদের মজুতকৃত ধান, ডাল ও বাদাম পানিতে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

সমুদ্র বিধৌত নদী বেষ্টিত এই উপজেলার অন্যতম যোগাযোগ মাধ্যম গলাচিপা ফেরিঘাট জোঁয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় কারণে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলশ্রুতিতে উপজেলার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পানপট্টি ইউনিয়নের ইউপি সদস্য ইব্রাহিম স্বপন জানান, পানপট্টি ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পানপট্টি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় ৫৫/৩ নং পোল্ডারের বাঁধ ভেঙে গিয়ে ১০-১৫ ফুট পানি প্রবেশ করেছে লোকালয়ে।

এতে বিবির হাওলা, গুপ্তের হাওলা, সতিরাম, তুলাতলী, তুলারাম, খরিদা গ্রাম এবং বেড়িবাঁধের বাইরের অংশ সম্পূর্ণ প্লাবিত হয়েছে। পানির স্রোতে বেরিবাঁধের বাইরের বসতবাড়ির ভিটার মাটি সম্পূর্ণ ধুয়ে নিয়ে গেছে এবং পানপট্টি লঞ্চঘাটের বেশ কয়েকটি দোকান নদীর গর্ভে বিলিন হয়ে গেছে।

আগুনমুখা নদীর লবণাক্ত পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, পুকুর ও মাছের ঘের।

পানপট্টি ইউপি. চেয়ারম্যান মাসুদ রানা জানান, পানপট্টি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, তুলারাম গ্রামে বেড়িবাঁধ ভেঙে গিয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়।পরবর্তীতে স্থানীয় মেম্বার, উপজেলা

এবং ইউনিয়ন বিএনপি’র রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য মানুষের সহযোগিতায় বেড়িবাঁধ সংস্কার করা হয়। এছাড়াও বেড়িবাঁধের বাইরের পরিবারগুলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গলাচিপা সদর ইউনিয়নের আগুনমুখা নদীর তীরবর্তী বেড়িবাঁধের বাইরের অংশ বোয়ালিয়া, লোন্দা, পক্ষিয়া ও চরকারফার্মা অঞ্চল অস্বাভাবিক জোঁয়ারের পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ।

বেড়িবাঁধবিহীন চর কাজল ইউনিয়নের চর শিবার ধলার চর এলাকায় প্রায় ২০০টি ঘর পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া চর কাজলের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ চুইয়ে পানি প্রবেশ করে লোকালয়। ফলে দুই থেকে আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন।

এছাড়াও চরবিশ্বাস ইউনিয়নের বেড়িবাঁধের বাইরের অংশ সম্পূর্ণ প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

গলাচিপা উপজেলার পার্শ্ববর্তী চালিতাবুনিয়া ইউপি. রক্ষা বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু জাফর জানান, উপজেলার তিনটি বেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে। আমরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধগুলো মেরামতের ব্যবস্থা গ্রহণ করি। প্রায় ৬০-৭০ টি ঘর আংশিক বা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা জেলা প্রশাসকের কার্যালয়েরপাঠানো হয়েছে। সেখান সহায়তা পেলে তা পরিবারগুলোকে পৌঁছে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, আমরা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত এলাকা তাৎক্ষণিক পরিদর্শনে যাই, বেড়িবাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি তালিকা তৈরি করে প্রয়োজন অনুযায়ী শুকনো খাবারের ব্যবস্থা করেছি।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।