বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

স্ত্রী শ্বাশুরির প্রতারণায় প্রবাসী নিঃস্ব : টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় স্ত্রী ও শাশুড়ি লোকজনের প্রতারণায় শফিকুল ইসলাম নামের এক প্রবাসীর নিঃস্ব হয়েছে। তিনি তার অর্থ ফেরতের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কুরপাড় এলাকা একটি ব্যক্তিগত চেম্বারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম পৌরসহরের সাতপাই বিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশী ডিজে আক্তার কে বিয়ে করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ […]

প্রতিনিধি ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ২২:০৭

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনায় স্ত্রী ও শাশুড়ি লোকজনের প্রতারণায় শফিকুল ইসলাম নামের এক প্রবাসীর নিঃস্ব হয়েছে। তিনি তার অর্থ ফেরতের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কুরপাড় এলাকা একটি ব্যক্তিগত চেম্বারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলাম পৌরসহরের সাতপাই বিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশী ডিজে আক্তার কে বিয়ে করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর সৌদি আরব ও ওমানে প্রবাসে থেকে কাজ করেন। প্রবাসে থাকাবস্থায় ছুটিতে এসে পারিবারিক সিদ্ধান্তে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চারুলিয়া এলাকার হেলাল উদ্দিনের মেয়েকে বিয়ে করেন।

দীর্ঘ দিন কলমান থাকা অবস্থায় আমার চাকুরি ও উপার্জনের টাকা ব্যাংকসহ বিভিন্ন উপায়ে বাংলাদেশে স্ত্রীর নিকট, তার বড় ভাই বিপ্লব আহম্মদ ও শ্বাশুড়ী মাজেদা আক্তারের নিকট প্রেরণ করি। তারা আমাকে দেশে জায়গা কিনে দিবে ও টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করেদিবে বলে জানায়।

আমি সরল বিশ্বাসে আমার স্ত্রী, তার ভাই, মা ও অন্যান্য আত্মীয়-স্বজনকে টাকা দেই। কিন্তু তারা আমার টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেও মূল মালিকানা থেকে আমাকে বঞ্চিত করে। এসব অন্যায়ের বিচারের জন্য পুলিশ, সেনাবাহিনী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বরণাপন্ন হই,

কিন্তু কি এক অদৃশ্য কারণে সবাই সত্য বলতে চুপ হয়ে যায়। গত ২০২৫ সালের ১ জানুয়ারী স্ত্রী ও তার পরিবারের কাছে টাকা ও ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ চাইতে গেলে তারা আমাকে মারধর করে। পুনরায় টাকার হিসাব চাইলে তারা আমাকে প্রাণে মারার হুমকি দেয়।

তিনি আরও বলেন, আমার একটি নয় বৎসরের মেয়ে আছে। আমি বিদেশে থাকার সময় আমার স্ত্রী ডেইজি আক্তার বিভিন্ন লোকের সাথে পরকিয়ায় লিপ্ত হয়। অনেক ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক তৈরী করে প্রতারণার ফাঁদে ফেলে। এমন অনেক তথ্য উপাত্ত আমার কাছে রয়েছে।

যা তার পূর্বের প্রেমিকগণ আমাকে দিয়েছে। আমার স্ত্রীর এসব কু-কর্মের কথা জানতে চাইলে তার পরিবারের লোকজনকে নিয়ে আমাকে মেরে ফেলা সহ তালাকের হুমকি প্রদান করে। আমি নিজের নিরাপত্তা ও টাকা উদ্ধার করার জন্য আদালতের মাধ্যমে বিচারের আশায় মামলা দায়ের করি।

মামলার পর থেকে স্ত্রীর হুমকিতে আমি ভীত। সে খারাপ প্রকৃতির মানুষ। সে বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দেয়। সম্প্রতি আমার ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা তার পরিবারের লোক দিয়ে লুট করে নিয়ে যায়।

আমি একজন প্রবাসি হওয়ায় আমি এখানে আইনি সহযোগিতা পাচ্ছি না। আমার আপনাদের কাছে জোর দাবী আমার টাকা ও ঘরের লুট হওয়া মালামাল উদ্ধার করার জন্য আপনাদের মাধ্যমে পুলিশের সাহায্য কামনা করছি। এছাড়া কোর্টে মামলা করার পরও পুলিশ আমাকে সহযোগিতা করছে না।

আমি আদালতে মামলা করার পর থেকে স্ত্রী ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি, নারী নির্যাতন, পর্ণগ্রাফি ও যৌতুকের মামলা করার হুমকি দিচ্ছে।

আমার বাসা দখল করার হুমকি দিচ্ছে। আপনাদের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা ও আদালতের সর্বোচ্চ মহলের কাছে বিচার দাবি করছি।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।