আক্কাছ আলী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজারের সুখ্যাত কমল ঘোষের মাঠার কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ’ পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে কমল ঘোষকে।
মঙ্গলবার ( ১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার মাকহাটি গ্রামের সৃজন মাঠা ভান্ডার যা কমল ঘোস পরিচালনা করে থাকেন ওই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।
সহকারি পরিচালক জানান, অভিযানে গেলে কারখানার ভেতর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রস্তুত করার চিত্র দেখতে পাওয়া যায়। এসময় ওই প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটিকে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মাঠা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।