মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বিএনপি নেতার আঁতাত পৈত্তিক সম্পত্তির বাড়িতে ভাগ বসালেন প্রতিবেশী

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ একসময়ে পৈত্তিক সূত্রে পাওয়া জমিতে বসবাস করতেন মোরশেদা বেগম। সংসারে অভাব অনটনের কারণে পাড়ি জমান রাজধানী ঢাকায়। দীর্ঘ বছর পর ফিরে এসে দেখতে পান বসত বাড়িটুকু দখল করে নিয়েছেন প্রতিবেশী কালাম হাওলাদার। এলাকার গণ্যমান্যরা মোরশেদা বেগমের বসত বাড়িটি ছেড়ে দিতে বলেন তারপর ছেড়ে দিয়েছপরবর্তীতে ইউনিয়নের প্রভাবশালী এক বিএনপি নেতা মোর্শেদা বেগমের বাড়ির জমি […]

প্রতিনিধি ডেস্ক

০৬ মার্চ ২০২৫, ২০:০১

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

একসময়ে পৈত্তিক সূত্রে পাওয়া জমিতে বসবাস করতেন মোরশেদা বেগম। সংসারে অভাব অনটনের কারণে পাড়ি জমান রাজধানী ঢাকায়। দীর্ঘ বছর পর ফিরে এসে দেখতে পান বসত বাড়িটুকু দখল করে নিয়েছেন প্রতিবেশী কালাম হাওলাদার।

এলাকার গণ্যমান্যরা মোরশেদা বেগমের বসত বাড়িটি ছেড়ে দিতে বলেন তারপর ছেড়ে দিয়েছপরবর্তীতে ইউনিয়নের প্রভাবশালী এক বিএনপি নেতা মোর্শেদা বেগমের বাড়ির জমি অর্ধেক দিয়েছেন প্রতিবেশী কালাম হাওলাদারকে বুধবার (৫ মার্চ) বিএনপি নেতার লোকজন

মোর্শেদার সীমানা ভেঙে কালামের দখলে বুঝিয়ে দিয়েছেন।ঘটনাটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমির মারা গ্রামের। সরেজমিনে ঘুরে জানা গেছে, ৪২/৫ জেএল কুমির মারা মৌজার ১২৮ নং খতিয়ানের ১২১৪ ও ১২১৫ নং দাগের ৮২ শতাংশ জমির মালিক ছিলেন মোর্শেদা বেগমের পিতা সৈজউদ্দিন।

তিনি মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে ওই রেকর্ডিয় মালিক হন মোর্শেদা বেগম ও তার বোন রানু বেগম এবং ভাই নজরুল ইসলাম। এরপর বহুবছরের পুরোনো জলকপাট ভেঙে গেলে পাউবো কর্তৃপক্ষ উল্লেখিত জমির মধ্যে নতুন জলকপাট নির্মাণ করেন।

মোর্শেদা বেগম জলকপাটের দক্ষিণ পাশে ৩১ শতক জমির মধ্যে বাড়িঘর নির্মাণ করে বসবাস করতেন। এরপর তিনি সংসারের প্রয়োজন ঢাকায় পাড়ি জমান। দীর্ঘ বছর পরে ফিরে এসে দেখেন প্রতিবেশী কালাম হাওলাদার তার জমিটুকু দখল করে নিয়েছেন। 

বিএস রেকর্ডে মোর্শেদা বেগম গংদের ৮২ শতাংশ জমি এলাকার চাটুকার কালাম বেড়িবাঁধের বাহিরে পাশে রেকর্ড করিয়েছেন। মোর্শেদা বেগমের বাড়ির জমি পাউবোর নামে রেকর্ড হয়েছে। যাতে কালাম হাওলাদার তার বাড়ির মুখশা হিসেবে ভোগ দখল করতে পারমোর্শেদা বোগমের এলাকায় ফিরে আসার খবর পেয়ে ওই জমিতে একটি ঘর নির্মাণ করেন কালাম হাওলাদার।

পরবর্তীতে মোর্শেদা বেগম তার ঘরটি নিজে বসবাস শুরু করেন। পরে বিএনপি নেতাদের মাধ্যমে মোর্শেদা বেগমের অর্ধেশ জমি দখল করে নেন।প্রতিবেশী সানু মিয়া  এবিষয়ে সাংবাদিকদের বলেন, এটি মোর্শেদার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি, কিন্তু আবুল কালাম জোর করে দখল করছে।

অভিযুক্ত আবুল কালামের শ্বশুর নজরুল ইসলাম বলেন, “আমার জানামতে ওই জমিতে মোর্শেদা দীর্ঘ বছর বসবাস করতেন। আমার বাড়িও এই জমির পাশেই অবস্থিত।

ভুক্তভোগী মোর্শেদা বেগম বলেন, “এটি আমার পৈতৃক জমি অথচ আবুল কালাম জোর করে এটি দখল করছে। এবং আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি স্থানীয় নেতাদের এনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।

আমি ন্যায়বিচার চাইআবুল কালাম বলেন, “সরকার যখন সুইজগেট তৈরি করে, তখন জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। পরে সরকার পার্শ্ববর্তী জমি থেকে তাঁদের ৮২ শতাংশ জমি দিয়েছে। বর্তমানে এটি সরকারের খাস জমি হিসেবে বিএস রেকর্ডভুক্ত রয়েছে। আমার বাড়ির সম্মুখের খাস জমি আমিই দাবীদা

 নীলগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, আমি স্থানীয় গণ্যমান্যদের নিয়ে খাস জমির কিছু অংশ কালাম হাওলাদারের দখলে রেখে বাকি জমি মোর্শেদা বেগমকে বুঝিয়ে দিয়ে সীমানা পিলার স্থাপন করে দিয়েছি।

কিন্তু পরবর্তীতে শুনলাম প্রভাবশালী এক নেতার লোকজন গিয়ে আমাদের সীমানা সরিয়ে অর্ধেক জমি কালামের দখলে বুঝিয়ে দিয়েছেন।

এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বর বলেন, বিরোধীয় ওই খাস জমিটুকু নিয়ে গত কয়েকমাস ধরে বিরোধ চলমান রয়েছে। আমি স্থানীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সমান অংশে ভাগ করে দিয়েছি।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।