মোঃ তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি) :
যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয়ের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত শুক্রবার (৩১ জানুয়ারী) এক যৌথ বিবৃতিতে বলেন, “নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করছি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা।”
তারা আরও বলেন, “আমরা মনে করি, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনায় নারায়ণগঞ্জের সাংবাদিকরা অনিরাপদ ও হুমকির সম্মুখীন হয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানাই।