বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বিপুল উৎসাহ উদ্দীপনায় শেষ হলো নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন  

শাহরিয়ার আহমেদ শাওনঃ বিপুল উৎসাহ উদ্দীপনায়  মধ্যে দিয়ে  নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ভোটাররা নিরবিচ্ছিন্ন ভাবে ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে জয়ী লাভ করিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার এম এ বাছিত পেয়েছেন ২০ ভোট। […]

নিউজ ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪

শাহরিয়ার আহমেদ শাওনঃ
বিপুল উৎসাহ উদ্দীপনায়  মধ্যে দিয়ে  নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ভোটাররা নিরবিচ্ছিন্ন ভাবে ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে জয়ী লাভ করিয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার এম এ বাছিত পেয়েছেন ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক খবর বাংলাদেশের নবীগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম পেয়েছেন ৯ ভোট।
সহ-সভাপতি পদে ২৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  দৈনিক বিজয়ের প্রতিধ্বনী পত্রিকা প্রতিনিধিমুরাদ আহমদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরণ দাশ পেয়েছেন ১৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী। অর্থ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক জালালাবাদের নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক তরফ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি আবু তালেব পেয়েছেন ১৯ ভোট।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আনোয়ার হোসেন মিঠু, কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া, আশাহীদ আলী আশা, মোঃ সরওয়ার শিকদার, মোঃ রাকিল হোসেন, এস আর চৌধুরী সেলিম।গত বুধবার (২৫ ডিসেম্বর) নবীগঞ্জ শহরস্থ জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলো কার্যালয়ে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সদস্য ৪৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার রাসেল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এমএ আহমদ আজাদ।অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার।
নির্বাচন চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম শিহাব আহমেদ চৌধুরী, মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়, উপজেলা জামায়েতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য শেখ শিপন, হবিগঞ্জ বারের সিনিয়র আইনজীবি শরিফ উদ্দিন কামাল, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফুর রহমান, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জায়েদ চৌধুরী, যুক্তরাজ্য মহিলা দলের নেত্রী সৈয়দা নাছিমা, সেনাবাহিনীর অব. সার্জেন্ট আবুল কালাম আজাদ রেনু, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ছোটন চৌধুরী, ডাঃ খায়রুল ইসলাম হেলাল, প্রবাসী সাংবাদিক দুলাল আলী, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম. শহিদুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী খলকু আহমেদ চৌধুরী, বিএনপি নেতা শফিউল আলম বজলু, এড. শাহীদ তালুকদার, আমিনুল রহমান এলাইছ, ওয়াহিদুজ্জামান জুয়েল, আবুল কালাম মিঠু, শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, আল আমীন আহমেদ, ব্যবসায়ী মাসুক মিয়া, আহমেদ রাজ, বাবুল দেব প্রমূখ।ৎসবমূখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার এম এ বাছিত পেয়েছেন ২০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক খবর বাংলাদেশের নবীগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম পেয়েছেন ৯ ভোট। সহ-সভাপতি পদে ২৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুরাদ আহমদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরণ দাশ পেয়েছেন ১৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী। অর্থ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক জালালাবাদের নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক তরফ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি আবু তালেব পেয়েছেন ১৯ ভোট।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আনোয়ার হোসেন মিঠু, কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া, আশাহীদ আলী আশা, মোঃ সরওয়ার শিকদার, মোঃ রাকিল হোসেন, এস আর চৌধুরী সেলিম।গত বুধবার (২৫ ডিসেম্বর) নবীগঞ্জ শহরস্থ জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলো কার্যালয়ে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্য ৪৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার রাসেল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এমএ আহমদ আজাদ।
অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার ।নির্বাচন চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম শিহাব আহমেদ চৌধুরী, মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়, উপজেলা জামায়েতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য শেখ শিপন, হবিগঞ্জ বারের সিনিয়র আইনজীবি শরিফ উদ্দিন কামাল, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফুর রহমান, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জায়েদ চৌধুরী, যুক্তরাজ্য মহিলা দলের নেত্রী সৈয়দা নাছিমা, সেনাবাহিনীর অব. সার্জেন্ট আবুল কালাম আজাদ রেনু,হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী সমবায় দলের  সভাপতি সাহেল আহমেদ, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ছোটন চৌধুরী, ডাঃ খায়রুল ইসলাম হেলাল, প্রবাসী সাংবাদিক দুলাল আলী, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম. শহিদুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী খলকু আহমেদ চৌধুরী, বিএনপি নেতা শফিউল আলম বজলু, এড. শাহীদ তালুকদার, আমিনুল রহমান এলাইছ, ওয়াহিদুজ্জামান জুয়েল, আবুল কালাম মিঠু, শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, আল আমীন আহমেদ, ব্যবসায়ী মাসুক মিয়া, আহমেদ রাজ, বাবুল দেব প্রমূখ।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।