মাসুম হোসেন অন্তু, (শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের পক্ষে প্রথম মিছিলের নেতৃত্ব দেওয়ায়। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম নাঈম( স্বাধীন ) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (৩ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে শাহজাদপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলাম নাঈম( স্বাধীন ) পৌর শহরের দারিয়াপুর গ্রামের শরিফুল ইসলাম সাইদুলের ছেলে। তিনি শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে শাহিন রেজা ও তাঁর সহযোগীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন তথ্যের ভিত্তিতে তাঁর ওপর নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়াজুল ইসলাম নাঈম
(স্বাধীন ) ছাত্রলীগের পক্ষে প্রথম মিছিলের নেতৃত্ব দেওয়ায় এবং বিস্ফোরক মামলাসহ দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। (৪ অক্টোবর রোববার) তাকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।