মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের পুকুড়পাড় আজিজের মোড় এলাকায় স্বামীর অত্যাচারে স্ত্রীর মৃত্যু । পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরন করেছে । এলাকায় চাঞ্চল্য । প্রাথমিকভাবে আটক করা হয়েছে তার স্বামী মেরাজ শাশুড়ি, ২ ননদ এবং বোনের জামাই কে আটক করে।
স্থানীয় এলাকাবাসি জানায় , উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাংলাকান্দি গ্রামের নুর মোহাম্মদের মেয়ে সুমি খাতুন (২২) ৩ বছর আগে পৌর এলাকার কাশেমের ছেলে মেরাজ এর সাথে বিয়ে হয় । বিয়ের পর থেকে তাকে কারন অকারনে মারধর করত । গত বুধবার সকালে সুমির স্বামী নেশা খেয়ে ব্যাপক মারপিট করে গুরুতর জখম করে এক পর্যায়ে আঘাতে মাটিয়ে পড়ে যায় । পরে তার মুখে বিষ ঢেলে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালায়। পরে পুলিশ আসলে সে কৌশলে পালিয়ে যায় । সুমিকে নেশা খেয়ে প্রায় প্রায়ই টাকার জন্য বেদম মারধর করত।
ইতিপূর্বে তাকে টাকার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিল । এদিকে মহল্লার শত শত মানুষ অভিযোগ করে বলেন, নেশার টাকার জন্যই তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে । বিকেলে এলাকাবাসি মেরাজের বাড়িঘর ভাংচুর চালায় ।
এদিন সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে । পুলিশ জানান প্রাথমিকভাবে ভাবে ধারনা করা হচ্ছে তাকে নির্মমভাবে প্রহার করে হত্যা করা হয়েছে । তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । তবে পোষ্ট মর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না । এ ঘটনায় নিহতের মা আসমানী খাতুন বাদী হয়ে সুমির স্বামী মেরাজ, তারর বাবা ,মা ও ননদসহ ৭ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন । এর মধ্যে স্বামী শাশুড়ি , দুই ননদ ও বোন জামাইসহ ৫ জনকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে । এদিন বিকেলে বিজ্ঞ বিচারক তাদের কে সিরাজগঞ্জ জেলা হাজতে প্রেরনের নির্দশ প্রদান করেন । এভাবে আসামী ধরার ঘটনায় টক অবদ্যা টাউনে পরিনত হয়।