রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বড় ধরনের সাফল্য পেয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ৩১ লক্ষ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে এবং ১০ বিজিবি’র এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।
উক্ত টাস্কফোর্স দল বিকেল ১৬:৩০ ঘটিকায় রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত চট্টগ্রামগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ট্রেনটি থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী এবং বাসমতি চাউল জব্দ করা হয়।
বিজিবি ১০ ব্যাটালিয়ন জানায়: “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি’র এ ধরনের নিয়মিত ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।