সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ৩৮ পিস ইয়াবাসহ মো. সেন্টু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইড়া (খাইড়ার মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সেন্টু মিয়া উপজেলার বেলতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেন্টু মিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সেন্টু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। জনগণের হাতে আটক হওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।