নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ই জুন) বিকেলে চিলাহাটি সরকারি কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ, উপস্থিত ছিলেন ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ,
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ,১নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামের ভোগডাবুরী ইউনিয়ন সভাপতি খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবু মিয়া,
উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সহ স্থানীয় জনসাধারণ।
উক্ত আলোচনা সভায় মাদক ,বাল্য বিয়ে, ইভটিজিং, নারী নির্যাতন, নারী পাচার, জুয়া, চুরি-ছিনতাই সন্ত্রাস ও সামাজিক অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।