মেহেরপুর প্রতিনিধিঃ
প্রায় ৩ ঘন্টা সাপে কামড় দেয়া রোগী মাহতাবের উপর ঝাড়ফুক, বাটি চালান ও শরীর কেটে রক্ত বের করার পরও মাচা ˆতরী করে আগুনের তাপ দেয়া হয়| ওঝার এই কেরামতিতে বাঁচাতে পারেনি মাহাতাবকে| অবশেষে দুপুরের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাহাতাব|
মাহাতাব আলী মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া দক্ষিণ পাড়ার মৃত শামসুল হকের ছেলে|
মাহাতাবের ভাতিজা মাসুদ জানান, গ্রামের মাঠে পাশাপাশি জমিতে তারা ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছিলেন| জমিতে পানি দেয়ার সময় হঠাত ইদুরের গর্ত থেকে সাপে কামড় দেয়|
মাঠের লোকজন তার পায়ে কাপড় দিয়ে বেধে চৌগাছা গ্রামের ফোরকান আলী নামের এক কবিরাজের নিকট নিয়ে আসেন|
সেখানে ৩ ঘন্টা ধরে ঝাঁড় ফুক করা হয়| হাত চালান, পা কাটা ও সর্বশেষ মাচা ˆতরী করে আগুনের স্যাকা দেয়া হয়| ততোক্ষণে মাহাতাবের মৃত্যু হয়| পরে বাড়ির লোকজ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|