মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে| আজ মঙ্গলবার ভোরে সঙ্গীয় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে এক যুবক| মৃত্যুর আগে তার বাড়ি পাবনা বলে জানালেও এখনও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ|
স্থানীয় সুত্রে জানা গেছে, বামুন্দী বাজারের তুষার টাওয়ার হাউজে অজ্ঞাত ৫/৬ জন হানা দেয়| ঘর থেকে টায়ার বের করে সড়কে থাকায় পিকআপে তুলছিল| দোকান মালিক টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন হাজির হয়| এসময় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে অজ্ঞাত ওই যুবক| তাকে রসি দিয়ে বেঁধে বেধড়ক মারপিঠ করা হয়| গুরুতর আহত অবস্থায় দোকানের পাশে ফেলে রাখা হয়| এক পর্যায়ে তার মৃত্যু হয়|
ওই যুবক মৃত্যুর আগে সারা শরীর রসি দিয়ে বাঁধা ছিল| গুরুতর আহত অবস্থায় তার কথা বের হচ্ছিল না| একটি ভিডিওতে দেখা গেছে- বেঁধে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছেন উৎসুক মানুষ| জিজ্ঞাসাবাদে সে ¯^ীকার করে তারা ৫/৬ জন পাবনা সদর থেকে পিকআপযোগে চুরে করতে বামুন্দি এসেছিল|
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে| তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে| মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি|