মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে গরুবাহী একটি ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় প্রাণে বেঁচে তীরে সাঁতরে উঠেছেন ১৪ জন পাইকার ও ৫টি গরু।
সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু-এর ১৫ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুল মিস্ত্রির ছেলে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন গরু ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে রওনা দেন। পথে হঠাৎ কালবৈশাখীর কবলে পড়ে ট্রলারটি পদ্মা নদীতে ডুবে যায়।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও নৌ পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ১৪ জন পাইকার ও ৫টি গরুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ আইয়ুব আলীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয়। মঙ্গলবার সকাল থেকে আবারও ডুবুরি দল নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে অভিযান