শেখ নজরুল ইসলাম ,তালা সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) তালা উপজেলার শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ রেজাউল ইসলাম (চেয়ার) ও জগদীশ কুমার হালদার (হরিণ) প্রতিকে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন (চশমা) ও মোঃ সজিবদৌলা (বই) প্রতিকে, এছাড়া কোষাধ্যক্ষ পদে অংশ নেন অজয় কুমার দাশ (দেয়াল ঘড়ি) ও শেখ ফিরোজ আহমেদ (দোয়াত কলম) প্রতীক। উক্ত ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
কেন উপজেলায় মোট ৬১ টা মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষক শিক্ষিকা ভোটার ৮০১ জনের ভিতর ভোট প্রদান করে পছন্দের প্রার্থী নির্বাচন করেছেন ৭৪৯ জন শিক্ষক শিক্ষিকা ভোটার।
সভাপতি রেজাউল ইসলাম ৩৯৬ ভোট,
সাধারণ সম্পাদক সজীবউদ্দৌলা ৪৫৭ ভোট, কোষাধ্যক্ষ অজয় কুমার দাস -৪১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন শেষে বিজয়ীদের শুভেচ্ছা জানান শিক্ষক নেতৃবৃন্দ ও উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনারসহ সকল ভোটাররা।