মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে মোঃ রিপন (৪০), মোঃ নাজমুল হোসেন (২৫) ও মোঃ আল মামুন রিপন (২৮) কে গ্রেফতার করা হয়। এছাড়া ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৃথক মাদক মামলায় মোশারফ হোসেন (২৭) কে আটক করা হয়েছে।
এদিকে একটি অপহরণ মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ তুষার আহম্মেদ (২৪) কে গ্রেফতার করা হয়। একই সঙ্গে জিআর পরোয়ানাভুক্ত আসামী আলী হোসেন (৫৪) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী তাপস চন্দ্র সাহা (৪০) কে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।