মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এতিম শিশু ও সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতার মাহফিল
আজ ৭ই মার্চ, শনিবার (১৭ রমজান) সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার আল ফালাহ একাডেমী দাখিল মাদ্রাসায় কুরআনের পাখিদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উক্ত ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
রমজান মাসে রাস্তা-ঘাট, হাট-বাজার সর্বত্র অনেকেই ইফতার বিতরণ করেন। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের এতিম শিশুদের পাশে দাঁড়ানোর মতো মানুষ খুব কমই দেখা যায়। সেখানে প্রতিবারের মতো এবারও এই সংগঠনটি এতিম শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে।
এছাড়াও সংগঠনটি দীর্ঘদিন ধরে সিলেট জেলার বিভিন্ন স্থানে কল্যাণমূলক কাজ করে আসছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উক্ত এতিমখানার এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণের পরিকল্পনাও তারা ইতিমধ্যে হাতে নিয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতির বক্তব্য রাখেন মেহেদী হাসান রাতুল। তিনি তার বক্তব্যে বলেন, দেশে অনেক ছোট ছোট মানবিক সংগঠন রয়েছে। আমরা যদি সবাই তাদের পাশে দাঁড়াই, তাহলে অবশ্যই অনেক মানুষের উপকার হবে। তাই আসুন, মানবিক কাজকে আরও শক্তিশালী করতে আমরা সবাই একসাথে কাজ করি।
এ সময় উপস্থিত ছিলেন বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য আল-আমিন জিহাদ, সাঈদ তালুকদার, সাইফ আহমেদ, মাহফুজুর রহমান, মাহদী আলম সালমান , এহসানুর রশিদ, এহসানুল হক রাতুল, সুলেমান আহমদ, আহনাফ নূর, পারবেজ আহমেদসহ অন্যান্যরা।