বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

এপস্টিন ফাইল: ট্রাম্পকে খুশি করতে ইস/রা/য়েল গিয়ে নাচ-গান করেন মোদি, দাবি প্রত্যাখান ভারতের

ইসরায়েল সফরে যাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এপস্টিনের পরামর্শ নিয়েছিলেন বলে দাবি উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমে শনিবার এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

নিউজ ডেস্ক

০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩

সম্প্রতি প্রকাশিত প্রয়াত মার্কিন ধনকুবের ও সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ফাঁস হওয়া নথিকে ঘিরে ভারতের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ইসরায়েল সফরে যাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এপস্টিনের পরামর্শ নিয়েছিলেন বলে দাবি উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমে শনিবার এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথির মধ্যে ২০১৪ সালের নভেম্বরের একটি ইমেইলের উল্লেখ পাওয়া যায়। ওই ইমেইলটি পাঠিয়েছিলেন ভারতের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। ইমেইলে মোদি সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে কেন যোগাযোগ বাড়ানো প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া ছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

ফাঁস হওয়া নথিতে উদ্ধৃত এক ইমেইলে এপস্টিন লিখেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছিলেন…এবং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে তিনি নেচে-গেয়ে সময় কাটিয়েছিলেন। পরামর্শটি কাজে দিয়েছে।’ এই মন্তব্য ঘিরেই মূলত বিতর্কের বিস্তার ঘটেছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রীর সরকারি ইসরায়েল সফরের বিষয়টি সত্য হলেও, ইমেইলে থাকা বাকি সব দাবি একজন সাজাপ্রাপ্ত অপরাধীর ‘বাজে চিন্তা’ ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করা উচিত। যদিও এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এপস্টিনের নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরির নাম উঠে আসায় ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে ওঠে। বিরোধী দলগুলো বিষয়টিকে ‘জাতীয় লজ্জা’ আখ্যা দিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। তারা বলছে, এ ধরনের অভিযোগ দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পরিসরে ক্ষতিগ্রস্ত করছে এবং এর দায় এড়ানো যায় না।

এদিকে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র কংগ্রেসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘জেফরি এপস্টিনের ইমেইলটি কংগ্রেস এডিট করেছে। মূল ইমেইলে যে শব্দটি নেই, সেখানে তারা “হিজ” (his) শব্দটি বসিয়ে এমনভাবে প্রচার করছে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এপস্টাইনের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। এটি স্রেফ প্রতারণা।’ বিজেপির দাবি, ইচ্ছাকৃতভাবে ইমেইল বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে যান, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। ওই সফরের সময় ভারত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয় এবং মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।

মার্কিন সরকারের প্রকাশ করা নথিতে আরও দাবি করা হয়েছে, ২০১৭ সালে মোদির ইসরায়েল সফরের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ভূমিকা ছিল। নথিতে আরও দেখা যায়, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের পরপরই ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রিপাবলিকান কৌশলবিদ স্টিভ ব্যাননের সঙ্গে মোদির একটি বৈঠকের আয়োজন করার পরিকল্পনাও করেছিলেন এপস্টিন। এসব বিষয়ে ভারতের বিশিষ্ট ব্যবসায়ী অনিল আম্বানির সঙ্গেও এপস্টিনের যোগাযোগ ছিল বলে নথিতে উল্লেখ রয়েছে।

২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাস হওয়া একটি আইনের আওতায় জেফরি এপস্টিন সংক্রান্ত কয়েক মিলিয়ন নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী সম্প্রতি ৩০ লাখ পৃষ্ঠার নথি, দুই হাজার ভিডিও এবং এক লাখ আশি হাজার ছবি প্রকাশ করা হয়েছে। সেখানেই মোদির ইসরায়েল সফর ও সংশ্লিষ্ট ইমেইলগুলোর তথ্য সামনে আসে, যা এখন ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও প্রশ্নের জন্ম দিয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১