ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা ক্রমেই ঘনীভূত হচ্ছে। নির্বাচনে বড় সাফল্য অর্জন করেও এখনো সরকার গঠন করতে পারেনি অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়-এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।
২৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। এ ঘাটতির কারণেই জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে ডেকে সরাসরি জানতে চান, পর্যাপ্ত সমর্থন ছাড়া কীভাবে সরকার পরিচালনা করা সম্ভব।
গভর্নর স্পষ্ট করে জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতার লিখিত প্রমাণ ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না। এ অবস্থায় বিজয় জানিয়েছেন, তিনি বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত। প্রয়োজনে আইনি লড়াইয়েও যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রথমদিকে কংগ্রেসের সম্ভাব্য সমর্থনের কথা শোনা গেলেও তা এখন অনিশ্চিত। ফলে সরকার গঠনের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েক দিনে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে এবং আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে এখন উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে, যেখানে ক্ষমতার লড়াই এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?