রাফি হোসেন কুবি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী ৩১ জানুয়ারি কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বি ইউনিট ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই দিনে রাজনৈতিক সমাবেশ ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, রাজনৈতিক কর্মসূচির কারণে যানজট, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটতে পারে, যা পরীক্ষার্থীদের ভোগান্তির কারণ হতে পারে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ আমি এই ব্যাপারে অবগত ছিলাম না। আমি তাদের ভর্তি পরিক্ষা বিষয়ে এখনও অবগত করছি। ‘
কুমিল্লা মহানগর জামায়েতের সেক্রেটারব মাহবুবুর রহমান বলেন, ‘ভর্তি পরিক্ষার কথা চিন্তা করে আমরা আপাতত ৫ টায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে চুড়ান্ত সিদ্ধান্ত আজকে নেওয়া হবে।’