রবিবার, ০১ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হবে কোরআনের তালিম : ধর্ম উপদেষ্টা

দেশের কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পবিত্র কোরআনের তালিম চালু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে অপরাধে জড়িত বা অভিযুক্তদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্য নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের আওতায় […]

নিউজ ডেস্ক

০১ জানুয়ারী ২০২৬, ২২:২৪

দেশের কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পবিত্র কোরআনের তালিম চালু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে অপরাধে জড়িত বা অভিযুক্তদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্য নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের আওতায় নতুন বই বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ২৪ লাখ শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে।

এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে কেরানীগঞ্জ ও চট্টগ্রামের কারাগারে কোরআনের তালিম চালু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বড় বড় কারাগারেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে বড় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলোতেও কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে।

ড. খালিদ হোসেন আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে আলেমদের জন্য পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে। প্রয়োজনে একজন শিক্ষার্থীর পেছনে এক কোটি টাকা পর্যন্ত ব্যয় করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এছাড়া কওমি সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের দাখিল-ফাজিল-কামিলের সমমর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপদেষ্টাদের ডিও লেটার দেওয়া হয়েছে। ভুয়া শিক্ষাকেন্দ্র চিহ্নিত করে বন্ধ করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৫১

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭