সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম জ্বালানি তেল পাইপলাইন জানুয়ারিতে চালু হবে

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান বাসস’কে বলেন, ‘পাইপলাইনটি শুধু জ্বালানি তেলের নিরাপদ পরিবহন নিশ্চিত করবে না, বরং খরচ ও জ্বালানি তেলের অপব্যবহারও দূর করবে।’ তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটারের এই জ্বালানি তেল পরিবহন পাইপলাইন বসাতে ব্যয় হয়েছে ৩ হাজার ৬৯৮ কোটি টাক। দেশের প্রথম ঢাকা-চট্টগ্রাম জ্বালানি তেল পরিবহন পাইপলাইন […]

নিউজ ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:১৭

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান বাসস’কে বলেন, ‘পাইপলাইনটি শুধু জ্বালানি তেলের নিরাপদ পরিবহন নিশ্চিত করবে না, বরং খরচ ও জ্বালানি তেলের অপব্যবহারও দূর করবে।’ তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটারের এই জ্বালানি তেল পরিবহন পাইপলাইন বসাতে ব্যয় হয়েছে ৩ হাজার ৬৯৮ কোটি টাক।

দেশের প্রথম ঢাকা-চট্টগ্রাম জ্বালানি তেল পরিবহন পাইপলাইন ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ দিকে চালু হতে যাচ্ছে। এটি বাণিজ্যিকভাবে চালু হবে এপ্রিল থেকে। এতে বার্ষিক পরিবহন খরচ সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা।

বড় ধরনের জটিলতা দেখা না দিলে, এটি ২৫ বছর ধরে বার্ষিক ৫৪ লাখ টন ডিজেল পরিবহন করার সক্ষমতা রাখবে। রাজধানীতে বছরে মাত্র ২৭ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন হয়।’ চেয়ারম্যান জানান, পরিবেশবান্ধব জ্বালানি তেল পরিবহন পাইপলাইনটি দেশের বার্ষিক চাহিদার ৬৫ শতাংশ ডিজেল পরিবহনে করতে হবে।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, বন্দর নগরীর পতেঙ্গা এলাকা থেকে গোদনাইল এবং পরবর্তিতে রাজধানীর উপকণ্ঠে ফতুল্লা পর্যন্ত প্রথম ভূগর্ভস্থ এই পাইপলাইনটি চালু করলে, প্রতি বছর জ্বালানি তেল পরিবহন খরচ প্রায় ২৩০ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম থেকে নদী, রেল ও সড়কপথে দেশের অন্যান্য স্থানে বর্তমানে ডিজেল পরিবহন করা হয়। এই পরিবহন ব্যাবস্থায় প্রায়ই তেল চুরির ঘটনা ঘটছে।

প্রকল্পের বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবর মাসে শুরু হওয়া চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনটি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ২০২৫ সালের এপ্রিল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় পাইপলাইনটির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করবে।

এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন তেল পরিবহনের খরচ কমবে, অন্যদিকে সরবরাহ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি, পরিবেশ দূষণ রোধ করাও সম্ভব হবে।

প্রকল্পের নথি অনুসারে, ২০১৮ সালের অক্টোবর মাসে প্রকল্পটি অনুমোদিত হয়। তবে পেট্রোল ও অকটেন আগের মতো পুরোনো পদ্ধতিতেই যেমন- রেলওয়ে ওয়াগন ও নদীপথে ট্যাঙ্কারের মাধ্যমে পরিবহন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড দ্বারা বাস্তবায়িত প্রকল্পটি ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ২৫০ কিলোমিটার, কুমিল্লা ও চাঁদপুরের মধ্যে ৫৯ কিলোমিটার এবং ফতুল্লা থেকে গোদনাইল ডিপো পর্যন্ত ৮.৫ কিলোমিটার জুড়ে রয়েছে।

পাইপলাইন প্রকল্পটির অন্যতম লক্ষ্য হচ্ছে- জ্বালানি তেল খালাশের সময় তেল চুরি ও আশেপাশের সিন্ডিকেটের কারসাজি প্রতিরোধ করা। বিশেষ করে গোদনাইল ডিপোতে খালাসের সময় এধরনের ঘটনা ঘটে। জাহাজ মালিক ও সিন্ডিকেটের বাধাবিপত্তি সত্ত্বেও, পাইপলাইনটির কাজ এখন সম্পন্ন হতে চলেছে।

সেচ মৌসুমের প্রস্তুতিতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে উত্তরের পরিবেশকদের নিযুক্ত করা হচ্ছে।

দেশের শস্যভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরাঞ্চলের জ্বালানি পরিবহন ইতোপূর্বে বাঘাবাড়ির পণ্যবাহী জাহাজ ও ট্যাঙ্ক লরি বা রেলপথের উপর নির্ভরশীল হওয়ায়, কার্যত তাদের কাছে জিম্মি ছিল। এসব ব্যবস্থায় এ অঞ্চলের জ্বালানি তেল পরিবহন অহরহ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

বাংলাদেশ জ্বালানি তেল উৎপাদন করে না, তাই বেশিরভাগই আমদানি করতে হয়। প্রধান নদী বন্দরে নৌ-চলাচলের চ্যালেঞ্জের কারণে পণ্যবাহী জাহাজের উপর নির্ভর করে জ্বালানি তেল আমদানি করা হয়। পাইপলাইন এই নির্ভরতা কমানোর পাশাপাশি, দেশের জ্বালানি তেল সরবরাহের গতি সহজ ও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ […]

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে, অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

জাতীয়

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে […]

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৫

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭ ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

এদিকে আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে সোমবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে। যেখানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।