বাংলাদেশি বংশোদ্ভূত একজন নাগরিক হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের বিচারপতির দায়িত্ব গ্রহণ করলেন সোমা সাঈদ। পবিত্র কুরআনে হাত রেখে শপথ নেওয়ার মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগত সাফল্যই অর্জন করেননি, বরং মার্কিন বিচারব্যবস্থার ইতিহাসে এক বিরল ও তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিচারপতি হিসেবে শপথ নেওয়ার মুহূর্তে পবিত্র কুরআন ছিল সোমা সাঈদের বিশ্বাস, পরিচয় ও সাহসী সিদ্ধান্তের প্রতীক। বাংলাদেশি বংশোদ্ভূত একজন মুসলিম নারী বিচারপতির এমন শপথ যুক্তরাষ্ট্রের আইনি কাঠামোয় ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে।
এই অর্জনের খবরে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশির মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা এবং কমিউনিটি পর্যায়ে প্রাণবন্ত আলোচনা শুরু হয়। নিজেও আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত ছিলেন বিচারপতি সোমা সাঈদ।
গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারপতি, বিচারক, সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর থেকেই সোমা সাঈদ মার্কিন বিচারাঙ্গনে বিচারকার্য পরিচালনার দায়িত্ব পালন শুরু করেছেন। এ উপলক্ষে কোর্ট হাউসে বিশেষ আয়োজন করা হয়, যেখানে আইন ও কমিউনিটির শীর্ষ ব্যক্তিত্বরা অংশ নেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ভোটে বিচারপতি নির্বাচিত হন সোমা সাঈদ। যুক্তরাষ্ট্রে স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক ও বিচারপতিরা দলীয় কিংবা সাধারণ নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত হয়ে থাকেন।
এর আগে ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেন এবং দক্ষতা ও সততার মাধ্যমে সুনামের সঙ্গে বিচারিক দায়িত্ব সম্পন্ন করেন। মেধাবী এই বাংলাদেশি বংশোদ্ভূত নারী দীর্ঘদিন ধরেই বাঙালি কমিউনিটির পরিচিত ও সম্মানিত মুখ।
ট্যাগ: বাংলাদেশি বংশোদ্ভূত, সোমা সাঈদ, মার্কিন বিচারপতি, কুরআনে শপথ, প্রবাসী বাংলাদেশি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?