মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরের পূবাইলে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই মিরেরবাজার থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিল বের হয়।
পূবাইল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন স্লোগানে মিরেরবাজার এলাকার বিভিন্ন সড়কে মিছিল প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি তারুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন—
পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রাকিব হোসেন মোল্লা, পূবাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈদ সরকার, যুবদল নেতা আরিফ দেওয়ান, যুবদল নেতা নাহিদ শিকদার, এবং ছাত্রদল সদস্য সুলতান শাহ প্রমুখ।
নেতাকর্মীরা বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলনই আমরা দেখতে চাই। নির্বাচন কমিশনকে অবশ্যই সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”