রাব্বিকুল ইসলাম,দুমকী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদে চাকরি ও বিধি লঙ্ঘন করে পদোন্নতি নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্তরা হলেন সহকারী রেজিস্ট্রার কবির সিকদার, সহকারী রেজিস্ট্রার মাসুম বিল্লাহ এবং আইসিটি সেলের সাকিবুল হাসান ফারুক।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বিশ্ববিদ্যালয়ে অভিযান পরিচালনা করে। তারা সংশ্লিষ্ট দপ্তর থেকে নথিপত্র সংগ্রহ করে পর্যালোচনা করেন এবং বিধিবহির্ভূত পদোন্নতির বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জানান।
এ বিষয়ে দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, “রেজিস্ট্রারের কার্যালয় থেকে তিন কর্মকর্তার কাগজপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জাল সনদের বিষয়টি যাচাই করা হচ্ছে, তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে সনদগুলো জাল কি না।