এমডি আব্দুল হালিম, সুনামগঞ্জ
নির্বাচন কমিশন ও সরকার ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন দিতে প্রস্তুত রয়েছে। পুরোবিশ্ব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে চেয়ে আছে। এই নির্বাচনকে কেউ কুলষিত করার চেষ্টা করলে সে যতই ক্ষমতাশীল হোক নির্বাচন কমিশন তাকে রেহাই দিবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী নিরাপত্তা জোরদারে উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও হাওরাঞ্চলের ভোটকেন্দ্রের জন্য বাড়তি বরাদ্দ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
এসময় সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ প্রমুখ।
এসময় কর্মশালায় জেলার সকল নির্বাচন কর্মকর্তারা দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন।