সোমবার, ১১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোন অপশন নাই: সারজিস

সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক অবশ্যই শাপলা হতে হবে, অন্য কোনো বিকল্প নেই

নিউজ ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার হামিদ জানিয়েছেন, তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ পাবে না। তার এই বক্তব্যের পরই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম লিখেছেন, ইসি সচিব বলেছেন তালিকায় শাপলা নেই তাই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না। অর্থাৎ কোনো আইনগত বাধা নেই, কেবল তালিকায় না থাকার অজুহাতে শাপলা প্রতীক থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরও লেখেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের আবেদন করে সেদিন থেকেই স্পষ্টভাবে জানানো হয়েছিল তারা শাপলা প্রতীক চায়। তাহলে তালিকায় তা যুক্ত করা কার দায়িত্ব ছিল? এতদিন কি নির্বাচন কমিশনে কর্মকর্তারা বসে নাটক দেখেছেন, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো শক্তির কথায় উঠবস করেছেন?

সারজিস আলম স্পষ্ট করে বলেন, সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক অবশ্যই শাপলা হতে হবে, অন্য কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে আরও লিখেছেন, অন্যথায় নির্বাচন কীভাবে হবে আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে ভোগবিলাসের স্বপ্ন দেখে তা আমরাও দেখে নেব।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব জানিয়েছিলেন, প্রতীক সংক্রান্ত ভেটিং প্রক্রিয়া শেষে সংশোধিত তালিকা কমিশনে জমা পড়েছে, কিন্তু সেখানে শাপলা প্রতীক নেই। এজন্য এনসিপিকে বিকল্প প্রতীক চাইতে বলা হয়েছে।

এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ইসির সংলাপ কার্যক্রম শুরু হবে। প্রথম দফায় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা এতে অংশ নেবেন।

অন্যান্য খবর

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র। এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার […]

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিউজ ডেস্ক

১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র।


এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।

অন্যান্য খবর

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। […]

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৫০

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশের আয়োজন করে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ নুরপুরী এবং সঞ্চালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদসহ আরও কয়েকজন বক্তা।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)–এর শানে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

অন্যান্য খবর

নেতাকর্মীশূন্য জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য […]

নিউজ ডেস্ক

১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৭

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য দেখা গেছে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে। সেখানে শুক্রবার নেতাকর্মী নেই বললেই চলে।

নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ।

বৃহস্পতিবারও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

জামায়াত নির্বাচনে জয়লাভ না করায় সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এ যাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই ভেতরে চলে যান।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।