শুক্রবার, ২৬ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ভারতীয় কেমিক্যাল যুক্ত মথ ডাল বাংলাদেশে বিক্রি হচ্ছে মুগ ডাল হিসেবে

বাংলাদেশ সরকার মথ(MOTH)ডাল আমদানি করার অনুমোদন বা (IP) দিয়েছে রং বা কেমিক্যাল মুক্ত , কিন্তুু কেমিক্যাল যুক্ত মথ(MOTH)ডাল আমদানি করার অনুমোদন তো বাংলাদেশ সরকার দেন নাই,তাহলে কিভাবে কেমিক্যাল যুক্ত ভারতীয় মথ(MOTH) ডাল বাংলাদেশ ছড়িয়ে পড়লো?

প্রতিনিধি ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৫

মোঃ জয়নাল আবেদিন জয় ,ব্যুরো প্রধান; রাজশাহী 

ভারত থেকে আমদানি করা মথ(MOTH) ডালে মেশানো হয়েছে ক্ষতিকারক রং ও কেমিক্যাল,অতি মুনাফার জন্য অসাধু ব্যবসায়ী ও আমদানি কারক প্রতিষ্ঠান গুলো এই অপকর্মের সাথে জড়িত হয়েছে বলে জানিয়েছে কোয়ারেন্টাইন(Quarantine) স্থলবন্দর এর উপ পরিচালকরা। রং বা কেমিক্যাল মেশানো মথ(MOTH) ডাল সারা দেশের ভোক্তা পর্যায় মুগ ডাউল হিসেবে বিক্রি কারাছে অসাধু ব্যবসায়-সম্পৃক্ত আমদানি কারক প্রতিষ্ঠান গুলো। পাইকারি ও খুচরা পর্যায়ের দোকানদার দের দিয়ে,এতে একদিকে প্রতারিত হচ্ছে জনসাধারণ আর মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষ।

এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার এস আই এম রাজিউল ইসলাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আবু তালেব বলেন,ল্যাব রিপোর্টের তথ্য অনুযায়ী ভারত থেকে আমদানি করা মথ(MOTH) ডালে যে কেমিক্যাল বা রং মেশানো হয়েছে সেটি খেলে লিভারে অনেক রকম রোগের সৃষ্টি হবে,যেমন হজমি শক্তি কমে যাবে,পেট ফুলে ফেঁপে বদ হজম সহ লিভারে সমস্যা দেখা দেবে এবং এটা আস্তে আস্তে লিভার সিরোসিস রোগে পরিণত হবে।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আক্তার এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ভারত থেকে আমদানি করা মথ(MOTH) ডালে ল্যাবটেস্ট রিপোর্টে যেহেতু ক্ষতিকারক কেমিক্যাল বা রং এর অস্তিত্ব মিলেছে তাই এটা জনস্বাস্থ্যে ও জনস্বার্থে বন্ধ করতে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার রাজশাহী জেলা প্রশাসক সেটা করবে বলে জানিয়েছেন তিনি।

ভারত থেকে আমদানি করা কেমিক্যাল যুক্ত মথ(MOTH)ডাল আর বাংলাদেশের মুগ ডাউল দুটি আকারে প্রায় একই রকম,তাই সাধারণ মানুষ বুঝতেই পারবে না তারা আসলে কি খাচ্ছে মথ(MOTH)ডাল না কি মুগ ডাউল?

আমাদের দেশে মুগ ডাউল উৎপাদন করা হলেও মথ(MOTH)ডাল কিন্তুু উৎপাদন হয় না। সেটা উৎপাদন হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে।

বাংলাদেশ সরকার মথ(MOTH)ডাল আমদানি করার অনুমোদন বা (IP) দিয়েছে রং বা কেমিক্যাল মুক্ত , কিন্তুু কেমিক্যাল যুক্ত মথ(MOTH)ডাল আমদানি করার অনুমোদন তো বাংলাদেশ সরকার দেন নাই,তাহলে কিভাবে কেমিক্যাল যুক্ত ভারতীয় মথ(MOTH) ডাল বাংলাদেশ ছড়িয়ে পড়লো?

অনুসন্ধানে দেখা যায়,আমাদের দেশের

অসাধু ব্যবসায়ীরা ও আমদানি কারক প্রতিষ্ঠান গুলো অতি মুনাফার জন্য এই অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে আরো জানা যায়,ভারত সরকার পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছে তাদের নিজ দেশেয় রং বা কেমিক্যাল মেশানো মথ(MOTH)ডাল ক্রয় বিক্রির নিষিদ্ধ। আরো উল্লেখ থাকে যে,ভারতে মথ(MOTH)ডাল গরুর খাবার হিসেবে ব্যবহৃত হয়।

মুগ ডাউল চাহিদা মতো বাংলাদেশে

উৎপাদন হয় না,ফলে বিদেশ থেকে অন্তত ৭৫ শতাংশ আমদানির উপর নির্ভর করতে হয়। বাংলাদেশে বছরে গড়ে ৩৫-৩৬ হাজার মেট্রিকটন মুগ ডাউল উৎপাদন করা হয়,বাকি অন্তত ৭৫ শতাংশ মুগ ডাউল আমদানি করতে হয় দেশের বাহিরে থেকে ।

আর সেই সুযোগে ভারতীয় কেমিক্যাল যুক্ত মথ(MOTH)ডাল আমদানি করে অসাধু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন বাজারে বিক্রি করাচ্ছে মুগ ডাউল হিসেবে।

তথ্য মতে, ভারতীয় মথ(MOTH)ডাল বাংলার বাজারে মুগ ডাউল হিসেবে বিক্রি করার আগে তাতে রং বা কেমিক্যাল মেশাচ্ছে অসাধু আমদানি কারক প্রতিষ্ঠান গুলো।

সোনামসজিদ চাঁপাইনবাবগঞ্জ

স্থলবন্দরের দায়িত্বরত কোয়ারেন্টাইন(Quarantine) উপ পরিচালক শামীর চন্দ্র ঘোষ ও জাতীয় রাজস্ব কর্মকর্তা সোনা মসজিদ স্থলবন্দর

তথ্য অনুযায়ী সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে যে কোম্পানিগুলো কেমিক্যাল বা রং মেশানো মথ(MOTH)ডাল আমদানি করে সেগুলো হলোঃ বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল, বিসমিল্লাহ ডাউন মিল,নিঝুম শস্য ভান্ডার,এম এ ট্রেডি,শ্যামলী ডাউন মিল বাবর ডাবল মিল,মেসার্স সালমান খুরশিদ ডাউল মিল,সোনামসজিদ স্থলবন্দর দিয়ে উক্ত কোম্পানিগুলো চলতি বছরে ৭০০০(সাত হাজার)৭০০(সাত শত)৭৭(সাত্তার) মেট্রিক টন কেমিক্যাল যুক্ত বা রং মেশানো মথ(MOTH) ডাল এই স্থলবন্দর আমদানি করছে।

এই মথ(MOTH)ডাল গুলোতে কেমিক্যাল বা রং মেশানো কি না বা স্বাস্থ্যসম্মত কি না সেটা পরীক্ষা করার মত ল্যাব বা জনবল আমাদের নেই,ভারত থেকে আমদানিকৃত মথ(MOTH)ডাল আমাদের স্থলবন্দরে আসার পরে আমরা দেখি সেটিতে কোন পোকা মাকড় আছে কিনা বা প্যাকেট বা বস্তুা ছিড়া ফাটা আছে কিনা,ওজন সঠিক আছে কি না,এই গুলো দেখার পরে আমরা জাতীয় রাজস্ব বোর্ড কে ছাড় পত্র দেওয়ার জন্য অবহিত করি।তবে ভারত থেকে আমদানিকৃত মথ(MOTH)ডালে কোন ক্ষতিকারক কেমিক্যাল বা রং মেশানো আছে কিনা সেটি বলতে পারবে স্বাস্থ্য অধিদপ্তর,ও বিএসটিআই।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় পরিচালক জহরুল সিকদার ও এডি শরিফুল ইসলাম শরিফ বলেন, এটা কৃষিজ পণ্য। আমরা এই পণ্য আমদানিতে কোনো ছাড়পত্র দিতে পারি না। এটা কৃষি বিভাগ দেখে।’ ভারত থেকে আমদানি কৃত মথ(MOTH)ডাল সরকার অনুমোদিত বিএসটিআই এর তালিকাভুক্ত ৩১৫(তিনশত পনেরো)টি পন্যর মধ্যে নয়। এটা সরকার তালিকা ভুক্ত করলে আমরা ল্যাব টেস্ট করে এর ক্ষতিকারক কোন ক্যামিকেল বা রং মেশানো থাকলে আমরা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কে বাজার যাত বন্ধ করার জন্য অনুরোধ করবো,কারণ এটা জনস্বার্থে ও জনস্বাস্থ্যের জন্য অতীব জরুরী।

সোনামসজিদ চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দরের কোয়ারেন্টাইন(Quarantine) উপ পরিচালক শামীর চন্দ্র ঘোষ,

(বাংলাবান্ধা) স্থলবন্দর পঞ্চগড়, কোয়ারেন্টাইন(Quarantine) উপ পরিচালক নূর হাসান,(হিলি)দিনাজপুর স্থলবন্দর কোয়ারেন্টাইন(Quarantine) উপ পরিচালক মোঃ আনোয়ার হোসেন(বেনাপোল)যশোর,কোয়ারেন্টাইন(Quarantine) উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,(ভোমরা)সাতক্ষীরা স্থলবন্দর কোয়ারেন্টাইন(Quarantine) উপ পরিচালক কাজি শাহনেওয়াজ,

তারা বলেন,অসাধু ব্যবসায়ী ও আমদানি কারক প্রতিষ্ঠান গুলো অতি মুনফার জন্য ভারত থেকে মথ(MOTH)ডাল আমদানি করার পরে ভোক্তা পর্যায়ে প্রতারণার জন্য এই ক্ষতিকারক কেমিক্যাল বা রং মিশাচ্ছে। ভারত থেকে আমদানিকৃত মথ(MOTH)ডালে ল্যাবটেস্ট করে ক্ষতিকারক কেমিক্যাল রং মেশানো প্রমান মিলেছে,তাই এটা জনস্বাস্থ্যে ও জনস্বার্থে বন্ধ হওয়া অতি জরুরী। তাই এটা বন্ধ করতে বা আইপি না দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি,ঢাকা,উদ্ভিদ সংগনিরোধ উইং-এর অতিরিক্ত উপপরিচালক বনি আমিন খান ও বাংলাদেশ স্থলবন্দর জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ রায়হান কবির বলেন,ভারত থেকে আমদানিকৃত মথ(MOTH)ডালে ল্যাবটেস্ট করে ক্ষতিকারক কেমিক্যাল রং মেশানো প্রমান মিলেছে,তাই এটা জনস্বাস্থ্যে ও জনস্বার্থে বন্ধ করতে বা আইপি(IP) না দেওয়ার জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ বানিজ্য মন্ত্রণালয় কে অনুরোধ জানাবো।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।