শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সার্বিক-সর্বক্ষণিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন। রোববার সন্ধায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল চারটা ২২ মিনিট থেকে ৬ টা ৩৫ মিনিট পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে.জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রায় ২ ঘন্টা বৈঠক করেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত […]

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সার্বিক-সর্বক্ষণিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৯

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন।

রোববার সন্ধায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকাল চারটা ২২ মিনিট থেকে ৬ টা ৩৫ মিনিট পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে.জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রায় ২ ঘন্টা বৈঠক করেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বলে সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সরাষ্ট্র সচিব নাসিমুল গণি ও পুলিশের আইজি বাহরুল আলম উপস্থিত ছিলেন। অপরদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাবেক সিনিয়র সচিব কামরুজ্জাম, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করছি। সাড়ে সতের বছর পর মহান আল্লাহ আমাকে নির্দোষ হিসাবে জেলখানা থেকে বের হওয়ার তওফিক দিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়বাদী দল(বিএনপি) থেকে একটি টিম করা হয়েছে, সেই টিমে সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান, সাবেক অতিরিক্ত আইজিপি মাহববুর রহমান এবং আমি আছি। আরও একজন আছেন তিনি আজ এই বৈঠকে আসতে পারেননি।

বাবার বলেন, কিছু কিছু বিষয়ে উদ্বিঘ্ন হওয়ার প্রেক্ষিতে আজ আমরা এখানে এসছি। আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি।

দেশে বর্তমান অন্তর্বতী সরকার এই সরকারকে সাহায্যের জন্য আমরা এখানে এসেছি। উদ্বেগের জায়গুলো আমরা তাদের কাছে বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টাও আমাদের উদ্বেগের বিষয়ের সঙ্গে একমত পোষণ করেছেন।

কী কী বিষয়ে আপনারা উদ্বিঘ্ন এমন প্রশ্নে বাবর বলেন, পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি দেশের একটি শিল্পগোষ্ঠি এস আলম গ্রুপের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের বৈঠক করেছেন। তিনি গভীর ষড়যন্ত্র করছেন।

ভারতে বসে তারা যে ষড়যন্ত্রমূলক মিটিং করেছে সে বিষয়ে ইতোমধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ওই মিটিংয়ের উদ্দেশ্য ছিলো বাংলাদেশের দেশের নির্বাচন বানচাল করা। নির্বাচনে বিভিন্ন সংঘাত সহিংসতা ঘটানো, এটি উদ্বিঘ্ন হওয়ার একটি কারন। এ বিষয়টি সরকারকে অবহিত করেছি। আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন, বিভিন্ন ধরণের অবৈধ অস্ত্র এবং পুলিশের লুট হওয়া অস্ত্রের বিষয়ে আলোচনা হয়েছে।

যেহেতু অবৈধ ও লুট হওয়া সম্পূর্ণ উদ্ধার হয়নি সুতরাং এটা আমাদের আরেকটি উদ্বেগের জায়গা। সে বিষয়ে কথা হয়েছে। আলোচনা ফলপ্রসু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আরেকটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি সেটা হলো-সরাসরি এএসআই নিয়োগের বিষয়ে। কারণ কনস্টেবল থেকে পদোন্নাতি পেয়ে এএসআই, এসআই এবং পরিদর্শক পর্যন্ত হতে পারে।

এসআই থেকে সর্বোচ্চ ডিআইজি পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে। এসপি থেকে আইজি হওয়ার সুযোগ রয়েছে। সরাসরি এএসআই নিয়োগের উদ্যোগে কনস্টেবলরা উদ্বিঘ্ন। তাদের পদোন্নতি কিভাবে হবে সে বিষয়ে তারা চিন্তিত। সে বিষয়টিও সরকারকে অবহিত করেছি।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আপনি কি মনে করছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল এমন প্রশ্নে বাবর বলেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল করার জন্য আন্তরিকভাবে যথেষ্ট চেষ্টা করছেন।

তারেক রহমানের দেশের ফেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, তিনি শিগগিরই ফিরবেন, দ্রুত ফিরবেন-ইনশাআল্লাহ। দোয়া করেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্ট (অব) লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি স্যারের(লুৎফুজ্জামান বাবর) সঙ্গে তিন বছর চাকরি করেছি। আমি স্যারের অধীনে চাকরি করেছে। তার সঙ্গে আমার অনেক আগ থেকেই পরিচায়। আজ এখানে একটি সৌজন্য সাক্ষাতে এসেছেন। সৌজন্য সাক্ষাতে পারিবারিকস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আলোচনার মধ্যে রাষ্ট্রীয় দু’একটা বিষয় চলে এসেছে তবে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ বিষয় না।

এর আগে বিকেল ৪ টা ২২ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৩১

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪