নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এতে আরও বক্তব্য দেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান হিমন, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সাকের খান, জোসেফ আহম্মেদ ভূটো, কে জামাল, মানিক মেম্বার ও সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা সতর্ক থাকতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
একে অপরের প্রতি সহনশীল হতে হবে। দলের দুর্নাম হবে এমন কাজ করলে দল কারো দায়িত্ব নেবে না। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বাবর। সকলে নামাজ পড়াসহ ধর্মীয় রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন তিনি।