সোমবার, ২২ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

প্রেমে প্রতারণার জেরে আমরানের আত্মতহত্যা : মায়ের সংবাদ সম্মেলনে প্রদানের টিসি দাবী

আমি ঐ মেয়ের স্কুলের প্রধান শিক্ষককে টিসি দেওয়ার ব্যাপারে কথা বলেছি, সে বলেছে আমার কাছে লিখিত কোনো নোটিশ আসেনি। যদি তার অভিভাবক আসে তাহলে তাদের সাথে কথা বলতাম। আমি তাকে জানাই ঐ মেয়ের জন্য হাজারো মেয়ে নষ্ট হবে। যদি আপনি তাকে একটি টিসি দেন তাহলে আমি শান্ত থাকবো

প্রতিনিধি ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৪

পটুয়াখালী গলাচিপা উপজেলার গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আমরান (১৫) এর মৃত্যুকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা সাবেরা সুলতানা লিয়া।

তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলে আমরান অপমৃত্যুতে তার জীবন শেষ করে দিল। আমি এলাকাতে উপস্থিত ছিলাম না। কর্মসূত্রে আমি এলাকার বাহিরে ছিলাম। রোদেলা নামের একটি মেয়ের সাথে আমার ছেলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। দীর্ঘদিন তার সাথে এখানে-সেখানে ঘোরাঘুরি করতো এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা-বার্তা হতো। এক পর্যায়ে সে আমার ছেলেকে বলেছিল ” ‘ব্রো’ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমাকে তুমি ফোন দিওনা। আমরান বলে, সম্পর্কের মানুষ সে ‘ব্রো’ হয় কিভাবে? তোমার সাথে আমার এতোদিনের সম্পর্ক, ভালোবাসা মানুষকে সন্মান শিখায়, ভালোবাসা মানুষকে আগলে রাখে। সে তাকে ফোনের লাইনে রেখেই বলেছিল তুমি মরো, তুমি মরলে আমার কি?” ‘

তিনি আরো জানান,

“একটি মেয়ে সে ক্লাস সেভেনে পড়ে, তার মুখ থেকে এই কথা বের হয় কিভাবে? সে সমস্ত জাতির জন্য কলঙ্ক। আমি চাই আমার আমরান যেভাবে মারা গেছে, কারো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, আমার মতো যন্ত্রণা যেন কোন মা ভোগ না করে। আর কোন মায়ের সন্তান যেন এই রোদেলার ছলনায় না পড়ে। আমি সমাজের কাছে এই বিচারটুকু চেয়েছি এই রকম মেয়ে যেন এই সমাজে থাকতে না পারে। তার প্রতারণায় যেন কেউ না পড়। আইনি প্রক্রিয়ার কোন কাজ আমি করতে চাইনি কারণ আমার যেভাবে কষ্ট পেয়ে মারা গেছে সে কষ্ট আর দিতে চাইনি। যদি কাটাছেঁড়া করতাম সে আরো কষ্ট পাইতো। তাই যন্ত্রণা সয়েও আমি নীরব থেকেছি। আমি ওসি স্যারকে জানিয়েছি, আমি সুষ্ঠু বিচার চেয়েছি এভাবে এই মেয়ে যেন এই সমাজে না থাকতে পারে। আমি কোন মামলায় যাইনি। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমার চাওয়া আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। তাকে এবং তার পরিবারকে এই সমাজ থেকে বিতারিত করা হোক এবং সে যেন কোন স্কুলেই পড়তে না পারে।”

সে জানান, “আমি মায়ের আর্তনাদ এই সমাজের সকল মায়ের কাছে পৌঁছে দিতে চাই যেন তারা তাদের সন্তানকে আগলে রাখে। কেউ যেন পথভ্রষ্ট না হয়।’

সে আরো জানায়, “আমি ঐ মেয়ের স্কুলের প্রধান শিক্ষককে টিসি দেওয়ার ব্যাপারে কথা বলেছি, সে বলেছে আমার কাছে লিখিত কোনো নোটিশ আসেনি। যদি তার অভিভাবক আসে তাহলে তাদের সাথে কথা বলতাম। আমি তাকে জানাই ঐ মেয়ের জন্য হাজারো মেয়ে নষ্ট হবে। যদি আপনি তাকে একটি টিসি দেন তাহলে আমি শান্ত থাকবো।”

পরে নিহত আমরানের সহপাঠীরা একটি বিক্ষোভ মিছিল করে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট, শনিবার বিকেল ৪টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমরান উপজেলার চরকাজল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত অসীম হাওলাদারের ছেলে। সে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানানো হয়, ২০১৮ সালে আমরানের বাবা মারা যান। পরে তার মা সাবেরা সুলতানা লিয়ার অন্যত্র বিয়ে হয়। আমরান তার আপন ভাই ও নানী নাজমুন নাহারের সঙ্গে শের-ই-বাংলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তার বড় ভাই নিজস্ব কাজে বাসার বাহিরে ছিল।

ঐদিন দুপুরে নানী বাসার বাইরে কাজে যান। পরে বাসায় ফিরে ডাকাডাকি করেও আমরানের সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছে আমরানের দেহ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল যায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।