সোহেল রানা, সিংগাইর:
বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দ্বীন মোহাম্মদ বলেছেন, কোরআনের আইন ও রাসূলের আদৰ্শ বাস্তবায়ন করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। আমরা চাই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্রই ইসলামের সুন্দর্য্য প্রতিষ্ঠিত হোক।
শনিবার (৩০ আগষ্ট) দুপুরে নির্বাচনী প্রচারণা ও মোটরসাইকেল শোডাউনের বক্তব্যে মানিকগঞ্জ জেলা কমিটির সহসভাপতি, সিংগাইর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ (পীর সাহেব জায়গীর) এসব কথা বলেন।
তিনি নেতা-সমর্থকদের আন্তরিকতার সাথে শোডাউনে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে সকলকে একত্রিত থাকতে হবে। যাতে সংসদ থেকে ইসলামী আইন পাশ হয়ে রাষ্ট্রে সর্বত্র ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং দেশবাসী শান্তিতে বসবাস করতে পারে।
শোডাউন ও প্রচারণায় প্রায় ২ শতাধিক মোটরসাইকেল, ৫টি পিকআপ ভ্যান ও একাধিক হেলোবাইকসহ প্রায় ৫ শতাধিক সমর্থক অংশ নেয়। শোডাউনটি জায়গীর বাজার থেকে শুরু হয়ে সিংগাইর উপজেলা প্রদক্ষিণ করে বায়রায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুল্লাহ ফারুকী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মুফতি আশরাফুজ্জামান শাকিল,
মাওলানা মাসুদুর রহমান আয়ুবী, মুফতি মোঃ আলমগীর হোসেন রাশেদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক মোঃ রমজান মাহমুদ, মুফতি ইয়াসিন মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন খেলাফত মজলিশের নেতা-সমর্থকরা।