যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের অংশের সম্মানসূচক নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, শহরের আপার ওয়াকার ড্রাইভের ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত অংশের নাম রাখা হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
অধ্যাদেশে বলা হয়েছে, প্রস্তাবটি পাস ও প্রকাশিত হওয়ার পরপরই কার্যকর হবে।
প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা উল্লেখ করে তাঁকে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে অভিহিত করা হয়েছে।
এ ছাড়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তাঁর অবদানের কথাও প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় তাঁর অবদান স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে যাওয়ার বিষয়টিও স্থান পেয়েছে।
অন্যদিকে, প্রস্তাবিত সড়কটির অবস্থান উইলিস টাওয়ারের কাছাকাছি হওয়ায় ভবনটির নকশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের অবদানও বিশেষভাবে স্মরণ করা হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?