শনিবার, ২৭ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থীরা। শনিবার দুপুর ১২টায় কুৎসা রটানো বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে সম্মেলন করেছেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ । সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে […]

প্রতিনিধি ডেস্ক

৩০ আগস্ট ২০২৫, ২০:১৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থীরা।

শনিবার দুপুর ১২টায় কুৎসা রটানো বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে সম্মেলন করেছেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ । সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

২০০৯-২০১৫ সাল পর্যন্ত আমি উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম উল্লেখ করে তিনি বলেন, ২০১৭ সালে আমাকে তাহিরপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের মিথ্যা মামলার আসামী হই (এফআইআর নং- ১/১৫২)।

ফ্যাসিস্ট সরকারের পতনের পর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশে উপজেলা বিএনপির দায়িত্বশীলরা আমাকে উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের আহবায়ক কমিটির সদস্য করেন।

সম্মেলনে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দলে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটানো বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো কোনভাবেই কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে আমার অংশগ্রহণ ছিল।

আমি উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী। এই পদে আরও তিনজন প্রতিদ্বদ্বী আছেন, তাদের মধ্যে দুইজন শামছুল হক (শামছুল হক মেম্বার) ও কামাল হোসেন আমার বিরুদ্ধে কুৎসা রটনা করছেন।

অথচ ২০০৮ সালের ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করে ধানের শীষের পরাজয় নিশ্চিত করে মিথ্যাবদীর গডফাদার শামছুল হক মেম্বার ওরফে পেট কাটা সামছু৷

এছাড়াও ১৫ আগস্টে শেখ মুজিবের স্মৃতিস্তম্ভে ফুল দিচ্ছেন এই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘুরছে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুল শামছুল হক মেম্বারের গলায় ফুলের মালা তুলে দিয়ে দলের সঙ্গে (আওয়ামী লীগের সঙ্গে) তাকে (শামছুল হককে) যুক্ত করছেন, সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে।

এছাড়াও শামছুল হক মেম্বারের বিরুদ্ধে কয়লার ডিপোতে কয়লা চুরি করার অপরাধীদের আস্কারা দেবার অভিযোগও এলাকাজুড়ে জনতার মুখে মুখে আছে। পাঁচ আগস্টের পর থেকে সীমান্ত দিয়ে আসা মাদক কারবারীদের সঙ্গেও তার যোগসাজস আছে বলে এলাকায় প্রচার আছে।

তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চারাগাঁও-কলাগাঁও ছড়া দিয়ে আসা বাংলা কয়লা, সরকারি বালু লুটপাটের অভিযোগ বহু পুরনো যা এখন বেপোয়ারা আকারে বৃদ্ধি পেয়েছে । ৫ আগস্টের পর দলের প্রভাব খাটিয়ে, দলের ভাবমূর্তি নষ্ট করে তার চাচাতো ভাই আতাউর রহমানকে দিয়ে শ্রীপুর নদীর পাড়ে অবৈধ ক্রাশার মেশিন বসিয়েছেন যা পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।

তাহিরপুরের পর্যটন স্পট টাঙ্গুয়া ও নিলাদ্রীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক সাপ্লাই দিচ্ছে৷ এর আগেও সুনামগঞ্জের স্থানীয় বিভিন্ন পত্রিকায় বাংলা কয়লার চুরাই পথে চালান করার ফলাও করে নিউজ হয়েছে৷ এসব অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট করার অসংখ্য অভিযোগ আছে।

দলের একজন কর্মী হিসেবে আপনাদের মাধ্যমে দলীয় ঊর্ধ্বতনদের কাছে এসব বিষয় অবগত ও যাচাই সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেবার জন্য দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি।

এদিকে গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন অপর দুই সাধারন সম্পাদক পদপ্রার্থী সামসুল হক মেম্বার ও কামাল হোসেন৷

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।