শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বিএনপি-জামায়াতের সংঘাত এখন সময়ের ব্যাপার: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন দুইটি প্রধান ভাগে বিভক্ত— একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দল। তার ভাষায়, অনেক ছোট ছোট দল যারা একসময় বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াতের সঙ্গে ছিল, তারা এখন বড় অংশে জামায়াতের দিকে ঝুঁকছে। ফলে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে। তিনি বলেন, “মাঠে এখন বিএনপির […]

বিএনপি-জামায়াতের সংঘাত এখন সময়ের ব্যাপার: গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি

নিউজ ডেস্ক

২০ জুলাই ২০২৫, ১১:৪৪

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন দুইটি প্রধান ভাগে বিভক্ত— একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দল। তার ভাষায়, অনেক ছোট ছোট দল যারা একসময় বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াতের সঙ্গে ছিল, তারা এখন বড় অংশে জামায়াতের দিকে ঝুঁকছে। ফলে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে।

তিনি বলেন, “মাঠে এখন বিএনপির সঙ্গে হাতে গোনা দুই-চারটি দল আছে, তবে এভাবে চলতে থাকলে তারা টিকতে পারবে না এবং শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে মিলিত হবে। এই বাস্তবতা বিএনপি বুঝে গেছে এবং তাই বিএনপি-জামায়াতের সংঘাত এখন সময়ের ব্যাপার মাত্র।”

রনি আরও বলেন, “১৯৯১ সাল থেকে গত প্রায় ৩৫-৩৬ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি মনে করেছে, পুরো বাংলাদেশ তাদের জন্যই। অন্য রাজনৈতিক দলগুলো কেবল তাদের সহায়ক শক্তি, যারা তাদের কথায় হাসবে, কাঁদবে। কিন্তু ২০২৫ সালে এসে সেই মনোভাবের ওপর প্রথমবারের মতো আঘাত এসেছে। এখন ছোট দলগুলো আর আগের মতো মাথা নত করছে না।”

আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “যেমন আফগানিস্তানে তালেবান ছাত্ররা, যাদের একসময় খাটো করে দেখা হতো, তারা আমেরিকান ও রাশিয়ান বাহিনীকে পরাজিত করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছে। আমাদের দেশের মাদ্রাসা ছাত্রদের নিয়েও তাচ্ছিল্য করা হয়, কিন্তু সময় বদলে গেছে। ছাত্রদের নেতৃত্বকে খাটো করে দেখলে চলবে না।”

রনি আরও বলেন, “আমাদের অনেক রাজনৈতিক সিনিয়র নেতারা এখনও এই নতুন বাস্তবতাকে উপলব্ধি করতে পারছেন না। ফলে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে ভারত-বাংলাদেশ, চীন-বাংলাদেশ কিংবা আমেরিকা-পাকিস্তান ইত্যাদি সম্পর্কের সঙ্গে দেশের রাজনীতি যে গভীরভাবে জড়িত, সেটি তারা উপেক্ষা করছেন। এই ভুল দৃষ্টিভঙ্গি চলতে থাকলে ভবিষ্যতের নির্বাচন নয়, বরং সংঘর্ষই অনিবার্য হয়ে উঠবে।”

তিনি বলেন, “রাজনীতিতে এখন এমন ভাষার ব্যবহার দেখা যাচ্ছে, যা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। তারেক রহমানকে নিয়ে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেভাবে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে, তা নজিরবিহীন। একইভাবে বিএনপির পক্ষ থেকেও পাল্টা স্লোগান আসছে, যা অতীতে হয়নি।”

রনি মন্তব্য করেন, “একজন মানুষ কাউকে আঘাত করার আগে যেমন মুখে আগ্রাসী হয়, এখন রাজনীতিতেও তাই হচ্ছে। মুখের ভাষায় একে অন্যকে আক্রমণ করে আসলে সবাই নিজেদের ‘প্রস্তুত’ করছে— শারীরিকভাবে সংঘর্ষে নামার জন্য। এই সতর্ক সংকেতগুলো আমাদের বুঝতে হবে।”

তিনি স্পষ্টভাবে বলেন, “রাজপথে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক সমীকরণ ঠিকভাবে না মিললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৮৬

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৮৬

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৮৬

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬০