সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

বাংলাদেশে দ্রুত ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ দেখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল

বাংলাদেশে অবিলম্বে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় ভারত। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন। খবর হিন্দুস্তান টাইমস। রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে নির্বাচন বিষয়ে আমাদের অবস্থান বহুবার এবং স্পষ্টভাবে জানানো […]

বাংলাদেশে দ্রুত ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ দেখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল

বাংলাদেশে দ্রুত ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ দেখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল

নিউজ ডেস্ক

৩০ মে ২০২৫, ১০:০৪

বাংলাদেশে অবিলম্বে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় ভারত। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন। খবর হিন্দুস্তান টাইমস।


রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে নির্বাচন বিষয়ে আমাদের অবস্থান বহুবার এবং স্পষ্টভাবে জানানো হয়েছে। আমাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু—যেখানে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হবে।’

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক টানাপোড়েন নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। এটি হবে দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থের প্রতিফলন।

সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কিছু মন্তব্যে ভারতীয় আধিপত্যকে সংকট হিসেবে উল্লেখ করেছেন—এ বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘সরকার পরিচালনায় যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারকেই নিতে হবে। অন্যদের দোষারোপ করে কিংবা বাইরের বিষয়গুলোর দিকে দৃষ্টি সরিয়ে সমস্যার সমাধান করা যায় না।’

৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। ক্ষমতা গ্রহণের পর ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ এনেছে। এর মধ্যে শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চাওয়া এবং ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা অন্যতম।

অন্যদিকে, ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে নিয়ে ‘মিথ্যা ও অপপ্রচার’ চালানোর অভিযোগ এনেছে ঢাকা।

এ দ্বিপাক্ষিক উত্তেজনা শুধু কূটনৈতিক বিবৃতি বা পাল্টাপাল্টি তলবেই সীমাবদ্ধ থাকেনি, সম্প্রসারিত হয়েছে অর্থনৈতিক সম্পর্কেও। গত ১৭ মে ভারত হঠাৎ করে বাংলাদেশের পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ ঘোষণা করে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন জটিলতা সৃষ্টি করেছে।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৪৩

অন্যান্য খবর

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধাদের’ জন্য প্রয়োজনীয় যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা আইনি […]

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

২৩ জুন ২০২৬, ২১:০১

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধাদের’ জন্য প্রয়োজনীয় যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা আইনি সুরক্ষা পেলেও রাজনৈতিক সুরক্ষা পুরোপুরি নিশ্চিত হয়নি। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলন এবং এর অংশগ্রহণকারীদের আইনি কাঠামোর আওতায় এনে সুরক্ষা নিশ্চিত করেছে। তার মতে, এই আইনি সুরক্ষা রাজনৈতিক সুরক্ষারও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

তিনি আরও বলেন, জুলাই চেতনায় বিশ্বাসী সরকার টেকসই সুরক্ষা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থাকেই সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করে।

আইনমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের জন্য অতিরিক্ত কোনো সুরক্ষা বা ব্যবস্থা প্রয়োজন হলে সে বিষয়ে সংসদ সদস্যদের প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

অন্যান্য খবর

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’ : এনসিপি নেত্রী মনিরা শাররমিন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। এদিকে প্রধানমন্ত্রী তার এ সফরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ‘বিদেশনীতি’ অনুসরণ করছেন বলে মনে করেন দলটির যুগ্ম আহ্বায়ক এবং ‘জাতীয় নারীশক্তি’-র […]

নিউজ ডেস্ক

২১ জুন ২০২৬, ১৮:৫৪

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে প্রধানমন্ত্রী তার এ সফরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ‘বিদেশনীতি’ অনুসরণ করছেন বলে মনে করেন দলটির যুগ্ম আহ্বায়ক এবং ‘জাতীয় নারীশক্তি’-র কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন দাবি করেন।

মনিরা শারমিন লিখেছেন, ‘নাহিদ ইসলাম যেন সবকিছুতেই এ জাতির কাণ্ডারি হয়ে উঠছেন। প্রথম বিদেশ সফর মালয়েশিয়া দ্বিতীয় সফর চীনে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন, মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছেন।’

তবে নাহিদ ইসলামের ‘বিদেশনীতির’ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি পোস্টে।

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’