বুধবার, ১০ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বানিজ্য

ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

“দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়ন এখন সময়ের দাবি। আমরা কেবল যুদ্ধবিমান নয়, অ্যাটাক হেলিকপ্টারসহ সর্বোচ্চ আধুনিক সমরাস্ত্র সংগ্রহে প্রতিশ্রুতিবদ্ধ।”

নিউজ ডেস্ক

১১ মে ২০২৫, ১০:৪১

ভারত-পাকিস্তান উত্তেজনার জের ধরে দক্ষিণ এশিয়ার আকাশসীমায় নতুন শক্তির আগমন—চীনের ভয়ঙ্কর যুদ্ধবিমান জে-১০সি এখন আলোচনা ও আতঙ্কের কেন্দ্রে। যে বিমান ভারতের বহু কোটির রাফালকে নিঃশব্দে পর্যুদস্ত করেছে, এবার সেই জে-১০সি কিনছে বাংলাদেশ। এতে হুঁশ ফিরেছে দিল্লির, কারণ একাত্তরের পর এই প্রথমবার প্রতিবেশী দেশের আকাশ প্রতিরক্ষায় এমন বিপর্যয়কর পালাবদল দেখা দিচ্ছে।

ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতেই বাংলাদেশ চীনের সঙ্গে জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়ে অগ্রসর হয়েছে। পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় এই বিমান মোতায়েন করতে যাচ্ছে বাংলাদেশ, যা ভারতের জন্য এক ভয়ঙ্কর বার্তা।

বাংলাদেশ বিমানবাহিনী ইতোমধ্যে ১৬টি জে-১০সি সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছে। পুরোনো F-7 যুদ্ধবিমানের স্থলে এই সুপারসনিক যুদ্ধযন্ত্রগুলো আসবে, যা শুধু প্রতিরক্ষা নয়—যেকোনো আগ্রাসনের মুহূর্তে সরাসরি জবাব দিতে সক্ষম।

বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন,

“দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়ন এখন সময়ের দাবি। আমরা কেবল যুদ্ধবিমান নয়, অ্যাটাক হেলিকপ্টারসহ সর্বোচ্চ আধুনিক সমরাস্ত্র সংগ্রহে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি শুধু একটি সামরিক কেনাকাটা নয়—এটি দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির সমীকরণ বদলে দেবে। যেখানে ভারত এখন পাকিস্তানের পর বাংলাদেশের সঙ্গেও প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়ার হুমকির মুখে।

চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই চুক্তি। পাকিস্তান ২০২২ সালে ২৫টি জে-১০সি সংগ্রহ করে চীনা প্রভাব জোরদার করেছিল। এবার বাংলাদেশের পদক্ষেপে ভারতের একচ্ছত্র আধিপত্যে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হলো।

বানিজ্য

রেমিট্যান্স প্রবাহে গতি, রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ। চলতি বছরের ১ থেকে ৯ মে […]

রেমিট্যান্স প্রবাহে গতি, রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

রেমিট্যান্স প্রবাহে গতি, রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক

১২ মে ২০২৬, ১০:৫৭

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

চলতি বছরের ১ থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ৮৬৪ মিলিয়ন ডলার। এতে মাসভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ১ শতাংশ।

এ ছাড়া শুধু ৭ থেকে ৯ মে—এই তিন দিনে দেশে এসেছে ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজীকরণ এবং প্রবাসীদের আস্থা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।