বুধবার, ১৩ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

টাঙ্গাইলে পাউবো’র উপ-বিভাগীয় প্রৌকশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড(পাউবোর) উপ বিভাগীয় প্রকৌশলী রাখিল রায়হানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে টাঙ্গাইলের শহর রক্ষা বাঁধরে পাশ থেকে মাটি কেটে রাতের আঁধারে বিক্রি করছে একটি মহল। সেই মহলের সাথে আতাত করে শহর রক্ষা বাঁধ দিয়ে দেদারছে চলছে দশ চাকার গাড়ি। এতে শহর নক্ষা বাঁধটি খানাখন্দে […]

প্রতিনিধি ডেস্ক

০৫ মে ২০২৫, ০০:২৬

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড(পাউবোর) উপ বিভাগীয় প্রকৌশলী রাখিল রায়হানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে টাঙ্গাইলের শহর রক্ষা বাঁধরে পাশ থেকে মাটি কেটে রাতের আঁধারে বিক্রি করছে একটি মহল।

সেই মহলের সাথে আতাত করে শহর রক্ষা বাঁধ দিয়ে দেদারছে চলছে দশ চাকার গাড়ি। এতে শহর নক্ষা বাঁধটি খানাখন্দে পরিনত হয়েছে,হুমকি রয়েছে শহর রক্ষা বাঁধ।

সুত্র জানায়,ফ্যাসিবাদ সরকারের সময়ে টাঙ্গাইলে যোগদান করেন উপ বিভাগীয় প্রকৌশলী রাখিল রায়হান। যোগদানের পর থেকেই বেপরোয়া হয়ে উঠেন তিনি।

কালিহাতী উপজেলার পৌলি শহর রক্ষা বাঁধ ঘেঁেষ মাটি কাটার ব্যাবসায়ীদের কাছ থেকে অর্থ গ্রহন, যমুনা নদীর পাড়ে বোয়ামারো এলাকার পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর দিয়ে দশ চাকার বালু ভর্তি ট্রাক চলাচলে বালু ব্যবসায়ীদের নিকট অর্থ গ্রহন,

মোনায়েম কোম্পানির কাজ শেষ হলেও যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেইজিংকারীদের সহায়তা ও আওয়ামী দোসরদের দিয়ে বালু উত্তোলন কাজে সহায়তা। এসব করে তিনি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

জানা যায়, পৌলি গুচ্ছ গ্রামের পাশ দিয়ে সরকার কোটি-কোটি টাকা ব্যায়ে শহর রক্ষা বাঁধ নির্মাণ করেছেন। নিয়ম রয়েছে শহর রক্ষা বাধের একশ ফিটের মধ্যে কোন প্রকার বালু উত্তোলন ও মাটি কাটা যাবেনা। এর তত্বাবধানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা হয়ে অবৈধভাবে মাটি কাটার ব্যবসায়ীদের যোগসাজস করে ও অর্থের বিনিময়ে মাটি কাটার বাঁধা প্রদান না করে মৌখিক অনুমোদন দেন তিনি।

অভিযোগ রয়েছে উপ বিভাগীয় প্রকৌশলী মোটা টাকার বিনিময়ে মৌখিক অনুমোদন দিয়েছেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে তা টপ অব দ্যা টাউনে পরিনত হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়,কালিহাতী উপজেলার পৌলি গ্রামের মাটি ব্যবসায়ীরা শহর রক্ষা বাঁধ ঘেঁষে ছয়টি মাটির ঘাট করেছেন। ছয়টি ভেকু মেশিন দিয়ে বালু মাটি কাটছে। শতাধিক দশ চাকার ড্রাম ট্রাক দিয়ে শহর রক্ষা বাধের উপর দিয়ে চলাচল করছে।

শহর রক্ষা বাঁধের উপর দিয়ে বালু ভর্তি ট্রাক চলাচলের কারণে বিভিন্নস্থানে খানাখন্দ হয়ে পড়েছে।

এছাড়াও কালিহাতী উপজেলার আওয়ামী লীগের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ ভাতিজার সাথে আতাত করে মোনায়েম কোম্পানির দোহাই দিয়ে বেয়ারামারো পানি উন্নয়নের জায়গার উপর দিয়ে দশ চাকার ড্রাম ট্রাক চালাচ্ছে।

সুত্র মতে জানাযায় ওই দশ চাকার ড্রাম ট্রাকগুলো চলাচলের মৌখিক অনুমতি দেন ওই প্রকৌশলী।

স্থানীয়রা জানায়, উপজেলার পৌলিতে দিনের বেলায় তোফাজ্জল ঘাট চালাতো। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় কিন্তু রাতের বেলায় বারেক কমিশনার বালু ঘাট চালিয়ে যাচ্ছে।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী কয়েক দফায় ভেকু নষ্ট দেয়। পরে ভেকু মেশিন ঠিক করে পুরনায় রাতের বেলায় বারেক কমিশনারের লোকজন বালু মাটি বিক্রি করে।

পৌলি মাটি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান,আমরা উন্নয়নমুলক কাজের স্বার্থে নিজেদের জমি থেকে মাটি কেটে বিক্রি করছি।

সেখানে পানি উন্নয়ন বোর্ডে এক কর্মকর্তা টাকা দাবি করে। প্রথমে তার সাথে যোগাযোগ করি। পরবর্তীতে তিনি মোটা অংকের টাকা দাবি করলে বিষয়টি উর্ধতন ব্যক্তিদের জানালে বিষয়টি ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড(পাউবো) উপ বিভাগীয় প্রকৌশলী রাখিল মুঠোফোনে বলেন,পৌলি শহর রক্ষা বাঁধের উপর দিয়ে ট্রাক চলাচল বন্ধের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি।

এছাড়াও প্রশাসনের সাথে অভিযানে গিয়ে তিনবার বন্ধ করে দিয়েছি। টাকার বিনিময়ে মাটি ব্যবসায়ীদের মৌখিক অনুমোদনের বিষয়টি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড(পাউবোর) নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের ফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।