শনিবার, ১৬ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সিংগাইরে আসামী গ্রেফতার করতে গিয়ে এসআই সহ ৩ পুলিশ আহত, গ্রেপ্তার- ৪

সোহেল রানা, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশাহ’র ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে এক এসআই ও দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।   সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি জে ও এম তৌফিক আজম। তিনি বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে রবিবার (২০ এপ্রিল) আহত […]

প্রতিনিধি ডেস্ক

২১ এপ্রিল ২০২৫, ২৩:৫৫

সোহেল রানা, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশাহ’র ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে এক এসআই ও দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। 

 সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি জে ও এম তৌফিক আজম। তিনি বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে রবিবার (২০ এপ্রিল) আহত এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে ৯ জনসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে -উপজেলার ধল্লা লক্ষীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদু’র ছেলে আক্তার হোসেন (৪৫), তার স্ত্রী ইয়াছমিন আক্তার চায়না (৩৫),মৃত রুহুল শিকদারের ছেলে আল ইসলাম (২৯) ও মো. আব্বাস মিয়ার ছেলে আরিফ হোসেন (২৩)। 

জানা যায়, গত ১৫ এপ্রিল সকাল পৌনে ১০ টায় দৈনিক ভোরের কাগজ সিংগাইর প্রতিনিধি ও দৈনিক ফুলকি’র স্টাফ রিপোর্টার মাসুম বাদশাহ ‘র ওপর হামলা হয়। ওই ঘটনায় মাসুম বাদশাহ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০ জনের নামে পরদিন থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার ২ নং আসামী হুমায়ুন ওরফে ইয়াবা হুমায়ুনকে তার বাড়ি উপজেলার ধল্লা লক্ষীপুর গ্রামে গত ১৯ এপ্রিল দুপুরে মামলার আইও পার্থ শেখর ঘোষ দুই কনস্টেবল মাহাবুবুর রহমান ও শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তারের চেষ্টা করে।

এ সময় তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা এবং হুমায়ুনকে গ্রেপ্তারে বাধা প্রদান করে। হুমায়ুন মামলার তদন্ত কর্মকর্তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার আরেক সহযোগি আমিনুর কনস্টেবল মাহাবুবকে লাঠি দিয়ে আঘাত করে।

সেই সাথে গলা চেপে ধরে হত্যা চেষ্টা করে। স্থানীয় লোকজন দিয়ে মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি করে সকল আসামীরা তিন পুলিশের উপর হামলা করে মারধর করলে এজাহারভূক্ত আসামী ইয়াবা হুমায়ুন পালিয়ে যায়। মারধরের সঙ্গে জড়িত অন্যরাও সটকে পড়ে।

আহত পুলিশ বেতার যন্ত্রের মাধ্যমে থানায় খবর দিলে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। সেই সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করেন। 

 এদিকে, হুমায়ুনের পরিবারের লোকজন পুলিশের হামলার বিষয়টি ভিন্নখাতে প্রবাহের জন্য পায়তারা করছে। ঘটনার পর দিন হুমায়ুনের স্ত্রী সায়মা আক্তাকে দিয়ে জেলা পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে।

এতে ওই নারী পুলিশের অভিযানের সময় আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। তিনি আহত হয়ে থাকলে কিভাবে তার পরের দিন স্বশরীরে জেলা সদরে গিয়ে অভিযোগ দায়ের করেন তা নিয়ে জনমনে প্রশ্ন ওঠেছে।  

 সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে পুলিশের ওপর হামলার ঘটনা সত্যতা মিলেছে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানিয়েছেন। 

থানা পুলিশের দাবী, অভিযানের সময় এসআই পার্থ শেখর ঘোষ, দুই কনস্টেবল মাহবুবুর রহমান ও শহিদুল ইসলাম আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অথচ ওই নারী চিকিৎসা না নিয়ে পরের দিন স্বরীরে এসপি অফিসে গিয়ে অভিযোগ করে পুলিশকে ফাঁসানোর চেষ্টা ছাড়া অন্য কিছু নয়। 

এদিকে, অভিযুক্ত হুমায়ুনের বাড়িতে গিয়ে ওই পরিবারের কাউকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার বোন জেলা আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী ছালেহা জাহানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।  

 এ ব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা এসআই মো: জসিম উদ্দিন বলেন, পুলিশের উপর হামলার ঘটনা চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তবে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না বলেও তিনি জানান। 

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।