শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন, : প্রেস সচিব

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, “বর্তমান সরকার এখন অনেক বেশি গোছানো ও সুসংগঠিত,” এবং আগামী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক অস্থিরতা ও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার এখন একটি তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে আছে বলেও তিনি দাবি করেন। একটি বেসরকারি টেলিভিশনের […]

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন, : প্রেস সচিব

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ এপ্রিল ২০২৫, ১৮:৪০

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, “বর্তমান সরকার এখন অনেক বেশি গোছানো ও সুসংগঠিত,” এবং আগামী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক অস্থিরতা ও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার এখন একটি তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে আছে বলেও তিনি দাবি করেন।

একটি বেসরকারি টেলিভিশনের ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের সামগ্রিক পরিস্থিতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা এবং সরকার পরিচালনা নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ এই মুখপাত্র।

শফিকুল আলম বলেন, “রমজানজুড়ে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল ছিল, যা এক ধরনের সাফল্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যে উদ্বেগ ছিল, তা কাটিয়ে উঠছে সরকার।” পাশাপাশি তিনি বলেন, “অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে বর্তমান সরকার এখন অনেকটাই প্রতিষ্ঠিত।”

প্রধান উপদেষ্টার মন্তব্য তুলে ধরে তিনি বলেন, “‘স্যার’ সবসময় বলেন, আমরা এখনো একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। তবে সত্যিকার অর্থেই আমরা গত আগস্ট থেকে অনেক দূর এগিয়েছি—এটা বড় অর্জন।”

ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও মর্যাদা নিয়েও বক্তব্য দেন শফিকুল। তিনি বলেন, “বিশ্বজুড়ে তিনি একজন সেলিব্রিটি। গত সাড়ে সাত-আট মাসে আমি দেখেছি, তাকে কীভাবে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক সম্মান দিয়ে মূল্যায়ন করেন।” উদাহরণ টেনে তিনি বলেন, “ডাভোসে আমরা পৌঁছানোর পরপরই খবর এলো—জার্মানির চ্যান্সেলর তার (ড. ইউনূস) সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং তার অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন। এটা একটা অবিশ্বাস্য সম্মান।”

নিজের দায়িত্ব এবং আগের প্রেস সচিবদের ভূমিকার পার্থক্য ব্যাখ্যা করে তিনি বলেন, “আগে যেসব প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিলেন, তাদের কাজ মূলত ছিল ‘সখ্যতার জায়গা’ থেকে—কাজ করতেন কম, সম্পর্কটা ছিল মুখ্য। এখন আমি প্রতিনিয়ত তিনটা করে প্রেস ব্রিফিং করি, আমাকে প্রচুর ইনফর্ম থাকতে হয়, আন্তর্জাতিক ও স্থানীয় পরিস্থিতি বুঝে ব্রিফিং দিতে হয়। এটা একটা চলমান ও কঠিন দায়িত্ব।”

প্রেস সচিব হিসেবে নিজের আলোচিত ভূমিকার পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি কোনো নতুন কিছু করছি না, বরং আগের যে ঘাটতি ছিল, সেটা পূরণ করছি। আন্তর্জাতিক মান অনুযায়ী প্রেস সচিবের যে দায়িত্ব থাকা উচিত, সেটাই আমি পালন করছি।”

এ সময় ব্যক্তি জীবনের পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনের পর প্রেস সচিবের পদ থেকে সরে দাঁড়াব। এরপর কী করবো তা এখনও চূড়ান্ত করিনি। আমার স্বপ্ন বই লেখার, কিন্তু বাস্তবতার কারণে সেটা কঠিন—সংসার চালাতে হবে। হতে পারে আবার সাংবাদিকতায় ফিরব। লোকাল সাংবাদিকতায় মনোযোগ দিতে চাই, এমনকি নিজে কোনো পত্রিকা চালু করারও ইচ্ছে আছে।”

রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে শফিকুল আলম খানিকটা হাসতে হাসতেই বলেন, “কয়েকজন বলেছেন—আপনি তো প্রেস কনফারেন্স ভালো করেন, পলিটিকসে আসেন। তবে আমি সোজাসাপ্টা বলেছি—এই বিষয়ে আমার স্ত্রী এককথায় ‘না’ বলে দিয়েছেন। তাই ওখানে যাওয়া এখনই ভাবছি না।”

সবশেষে তিনি বলেন, “নতুন বাংলাদেশে যদি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি, সেটাই হবে বড় প্রাপ্তি। তবে আপাতত আমার লক্ষ্য—সততা ও দায়বদ্ধতার সঙ্গে আমার দায়িত্ব পালন করা এবং তথ্যভিত্তিক সাংবাদিকতা ও রাষ্ট্রীয় যোগাযোগে একটা নতুন স্ট্যান্ডার্ড দাঁড় করানো।”

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৩১

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৩১

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৩১

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৩১